পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উদ্বোধন
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন বলেন, জনসংখ্যা বৃদ্ধি রোধ করে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তৃণমূল পর্যায়ের মাঠকর্মীদের কাজ প্রশংসার দাবি রাখে এবং ভবিষ্যতে তাঁদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মন্ত্রী ২৩ এপ্রিল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ‘পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রাম মেডিকেল কলেজসংলগ্ন ডা. শাহ আলম (বীর উত্তম) মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এস এম নিয়াজউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (আই ই এম) গণেশ চন্দ্র সরকার, পরিচালক (এস সি এইচ সার্ভিসেস) ডা. মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম, মো. জাহাঙ্গীর, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক কাজী মোহাম্মদ শফিউল আলম, স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কাজী শফিকুল আলম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শেখ শফিউল আজম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদ এবং সাংবাদিক তারেক মাসুম শাহরিয়ার। বিজ্ঞপ্তি।