পরিবার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ায় স্বাধীনতার ৩৮ বছর পর অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধা পরিবার মেলা। ২ জানুয়ারি ব্যতিক্রর্মী এ মেলা অনুষ্ঠিত হয় লোহাগাড়া সদরের একটি কমিউনিটি সেন্টারে। স্ত্রী-সন্তানদের নিয়ে মেলায় অংশ নেন উপজেলার বিভিন্ন গ্রামের মুক্তিযোদ্ধারা। মেলায় প্রধান অতিথি ছিলেন সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা আবু ছালেহ। বক্তব্য দেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান শ্রী নিবাস দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমিন, সৈয়দ আবদুল মাবুদ প্রমুখ। অনুষ্ঠানে ১০ জন মুক্তিযোদ্ধাকে পুরস্কার দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন মানস পাল চৌধুরী, রফিক দিদার প্রমুখ শিল্পী।