পরিবারের সঙ্গে খেলে শিশুর ফল সবজি খাওয়া বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেন ও এমিলি সম্পর্কে ভাইবোন। মা-বাবা দুজনেই চাকরিজীবী। জেনের বয়স পাঁচ ও এমিলির নয় বছর। এ বয়সেই চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেতে শুরু করেছে দুজনের। এ কারণে তাজা ফলমূল ও শাকসবজি খাওয়ার পরামর্শও দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু এগুলোর প্রতি শিশুদের আগ্রহ নেই। এই পরিবারটির মতো অনেকেই এ সমস্যার মুখোমুখি।তবে এ বিষয়ে যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির একদল গবেষকের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে জার্নাল অব এপিডেমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথ স্টাডিতে। এতে বলা হয়, বাবা-মা কিংবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাবার গ্রহণে শিশুদের ফল ও শাকসবজির প্রতি আগ্রহ বাড়ে। সাপ্তাহিক ছুটির দিনে এক-দুই বেলায় একসঙ্গে খাবার গ্রহণের ফলেও শিশুদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়। পরীক্ষায় দেখা গেছে, পরিবারের সঙ্গে খাবার গ্রহণে শিশুরা মোট খাদ্যের প্রায় ৫ শতাংশ ফল ও শাকসবজি গ্রহণ করে। এর পরিমাণ প্রতিদিন প্রায় ৪০০ গ্রাম। মাঝে মাঝে একসঙ্গে খেলে প্রায় ৪ দশমিক ৬ শতাংশ এবং যারা কখনোই একসঙ্গে খায় না, তাদের ক্ষেত্রে এ হার ৩ দশমিক ৩ শতাংশ। বিবিসি।