পরিবারের সঙ্গে পালন করুন মাহে রমজান আর ঈদ
দেখতে দেখতে চলে এসেছে সংযম ও শান্তির মাস—রমজান। বছরের অন্য সব মাস থেকে আলাদাভাবে কাটে এই এক মাস। পবিত্র রমজানকে উপলক্ষ করে যুক্ত হয়েছে নানা আয়োজন। বিভিন্ন রেস্তোরাঁয় থাকে বিশেষ ইফতার কিংবা সাহ্রির অফার। অথবা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিশেষ ভ্রমণ প্যাকেজ।
শহুরে জীবনটা দিন দিন ব্যস্ত থেকে ব্যস্ততর হয়ে উঠছে। যানবাহনের গোলমালে ট্রাফিক জ্যামেই কেটে যায় দিনের সবচেয়ে সুন্দর সময়গুলো। দেখা যায়, পরিবারের সব সদস্যের একসঙ্গে ইফতার করাটাই বিরল ঘটনা হয়ে দাঁড়ায়। কোলাহল থেকে কিছুটা দূরে যেতে অনেকেই ঢাকার আশপাশের রিসোর্টগুলোয় ছুটি কাটাতে পছন্দ করেন। রমজান মাস উপলক্ষে বিভিন্ন রিসোর্টে থাকে বিশেষ ইফতার ও সাহ্রির অফার। মনোরম পরিবেশে পরিবারের সঙ্গে কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য এসব রিসোর্টের জুড়ি নেই। ছোট থেকে বড় সবার জন্যই থাকে বিভিন্ন আয়োজন।
হোটেল বা রিসোর্ট বুকিং দেওয়া এবং সঠিক রিসোর্ট বাছাই করাটা বেশ ঝক্কির কাজ। তা ছাড়া আপনি যে সুযোগ–সুবিধা চাইছেন, তা সেই রিসোর্টে আছে কি না, সেটাও আগে থেকে জানা দরকার। রুমের ছবি ও পরিষ্কার–পরিচ্ছন্নতা সম্পর্কে নিশ্চিত না হয়ে কোথাও যাওয়াটাও ঠিক নয়। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই এত সব তথ্য কীভাবে পাবেন? সমাধান দিতে পারে গোযায়ান। ঢাকার আশপাশের অভিজাত সব রিসোর্টের ছবিসহ যাবতীয় সব তথ্য আছে তাদের প্ল্যাটফর্মে। সঙ্গে পেয়ে যাবেন সেই রিসোর্টের সব সুযোগ–সুবিধার তালিকাও। রোজার সময়টি সবচেয়ে ভালো কাটে প্রিয়জনদের সঙ্গে। তাই পরিকল্পনাগুলোও সব হওয়া উচিত প্রিয়জনদের ঘিরে।
একসঙ্গে ইফতার ও সাহ্রি করে পারিবারিক বন্ধন মজবুত করার এখনই সময়।
অনেকেই আছেন, চাকরির কারণে যাঁদের প্রিয়জনদের রেখে দূরের কোনো শহরে থাকতে হয়। ঈদের ছুটিগুলোই তাঁদের পরিবারের সঙ্গে সময় কাটানোর একমাত্র সুযোগ। তবে ঈদের কাছাকাছি সময়ে টিকিট কাটতে হয় বেশ চড়া দামে। তার ওপর ঘরমুখী মানুষের ভিড়ে টিকিট পাওয়াটাও বেশ কষ্টকর। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার পরিকল্পনা থাকলে একটু আগে টিকিট কাটাই হবে বুদ্ধিমানের কাজ। শেষ মুহূর্তে আকাশচুম্বী টিকিটের দামের ঝক্কি এড়াতে প্রয়োজন আরও সুবিধাজনক কোনো উপায়। বিমান কিংবা বাস—দুটির টিকিটই দামসহ আগে থেকে দেখে নিতে পারেন গোযায়ানে। তাদের প্ল্যাটফর্মে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত তারিখের বাস কিংবা ফ্লাইটের টিকিট। আরামের জন্য অনেকেই এসি বাস পছন্দ করেন। অনেক ক্ষেত্রেই দেখা যায়, এসি বাসের টিকিটের সঙ্গে ফ্লাইটের টিকিটের তেমন তারতম্য নেই। সে ক্ষেত্রে বাসের বদলে বিমানে যাওয়ার কথা চিন্তা করে দেখা যায়।
রোজার মাসের পরেই আসে ঈদের আনন্দ। এবার রোজার ঈদে আসছে প্রায় ৯ দিনের বিশাল ছুটি। রোজার মাসব্যাপী কোথাও না যাওয়া হলে এই ছুটি অবশ্যই কাজে লাগানো দরকার। বড় ছুটিতে দূরের গন্তব্যই বেশি মানানসই। দীর্ঘ দুই বছর পর আসছে এমন বাধাহীন ঘোরাঘুরির সুযোগ। তাই দেশের ভেতরে বা বাইরের যেকোনো স্বপ্নের গন্তব্যই বেছে নিতে পারেন। সিলেটের নীল পানিতে টলমল লালাখাল, ম্যানগ্রোভের শিকড় ছড়ানো রাতারগুল আর সবুজে ঘেরা শ্রীমঙ্গলের চা–বাগানে কাটানো যায় বড় ছুটিটা।
আবার আরেকটু দূরের গন্তব্যে পাড়ি দিতে চাইলে যেতে পারেন আশপাশের দেশ ভারত, নেপাল, ভুটান ইত্যাদি দেশে। ধীরে ধীরে খুলছে এই সব দেশের সীমানা। বেশ অল্প খরচেই এখন দেখে আসা সম্ভব হিমালয় পর্বতমালা কিংবা তাজমহল, বরফে আচ্ছন্ন মানালি আর পাহাড়কন্যা কাশ্মীর। কোলাহলের শহর কলকাতা কিংবা দিল্লি বা নীল সমুদ্রসৈকতের শহর গোয়া ঘুরে আসার জন্যও এখন সেরা মৌসুম। স্বপ্নের ভ্রমণ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেখে নিতে পারেন গোযায়ান। ফ্লাইট টিকিট থেকে শুরু করে বিদেশে যাওয়ার বিভিন্ন ট্যুরও পেয়ে যাবেন তাদের প্ল্যাটফর্মে। শুধু তা–ই নয়, গোযায়ান আপনাকে দেবে নিজের ট্যুর নিজে বানিয়ে নেওয়ার স্বাধীনতা। দূরদূরান্তের দেশে ভ্রমণের স্বপ্ন পূরণের এখনই সুযোগ।
দীর্ঘ সংযমের পর্ব শেষ করে আসে পবিত্র ঈদের আনন্দ। এই আনন্দকে আরও দৃঢ়তা দিতে এই মাসেই করতে পারেন পরিবারসহ ভ্রমণের পরিকল্পনা। বিশাল ঈদের ছুটিতে নিজের ভ্রমণের পরিকল্পনা নিন নিজের হাতে।