ফেনীর সোনাগাজী উপজেলার চর সোনাপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মো. আক্তারুজ্জমান (১৫) এক মাস ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, তাকে কেউ অপহরণ করে গোপন স্থানে আটকে রেখেছে।সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের হাবিব উল্লার ছেলে আক্তারুজ্জামান ১৪ মার্চ সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে গিয়ে আর ফিরে আসেনি। ১৫ মার্চ সোনাগাজী থানায় হাবিব উল্লাহ এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ করা হয়, ১৩ ও ১৪ এপ্রিল পরপর দুই রাতে মুঠোফোনে (১০৭৪৫-৩২০০৫৯) নিখোঁজ আক্তারের পরিবারকে হুমকি দেওয়া হয়।হাবিব উল্লাহ চট্টগ্রামে একটি ছোট্ট চায়ের দোকানে কাজ করেন। ছেলে নিখোঁজ হওয়ার সংবাদ শুনে বাড়িতে ছুটে আসেন। হাবিব জানান, তাঁর ছেলের গায়ের রং শ্যামলা, উচ্চতা চার ফুট। নিখোঁজ হওয়ার আগে তার পরনে ছিল হাফহাতা টি-শার্ট ও লুঙ্গি।সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র পাল জানান, আক্তারুজ্জামান নিখোঁজ হওয়ার পর মুঠোফোনে তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। ওই মুঠোফোনের সূত্র ধরে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।