পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর সঙ্গে চেম্বার সভাপতির সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগাং চেম্বারের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে পরিবেশবান্ধব শিল্পায়ন ও কর্মসংস্থানসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অবদান রাখবে। চেম্বারের নবনির্বাচিত সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন। চেম্বার সভাপতি ২৬ ডিসেম্বর ঢাকায় প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিজ্ঞপ্তি।