পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস বিতর্ক প্রতিযোগিতা গত ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পৃষ্ঠপোষকতায় নগরের সাউথ এশিয়ান কলেজে এই বিতর্ক প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ বিতার্কিকেরা অংশ নেন। ২৯ মে দুদিনব্যাপী এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক। এতে বিচারকের দায়িত্ব পালন করেন আমজাদ হোসেন, শুভ দীপ কর, শাহারিয়ার আমিন, সাদ্দাম হোসেন ও খালিদ জামিল।
প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ডিবেটিং ক্লাব, আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব, চুয়েট ডিবেটিং সোসাইটি, ইউএসটিসি ডিবেটিং সোসাইটি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
বিতর্কের জমজমাট এ আসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চুয়েট ডিবেটিং সোসাইটি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার দেওয়া হবে।