পরিবেশনে বাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণ উৎসবে খাবার পরিবেশনেও থাকা চাই বাহারি ছাপ। নানা রকম সবজি ও ফল দিয়েই খাবার টেবিলটা করে তুলতে পারেন বর্ণিল। মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন তেমন কয়েকটি পদ্ধতি।ফুলের প্লেটউপকরণ: একটি মিষ্টি কুমড়ার মাথা, একটি কার্ভিং ছুরি, একটি গাজর, একটি টমেটো, লেটুস পাতা দুটি।প্রস্তুত প্রণালি: কুমড়ার মাথার চারপাশ গোল করে নিন। মাঝে একটি বড় বৃত্ত কাটতে হবে। বৃত্তের চারপাশ থেকে একটি স্তর তুলে নিন। বৃত্তের বাইরের অংশে চারপাশে ‘ভি’ আকৃতির নয়টি পাতা কেটে নিতে হবে। এরপর পাতার মাঝে দাগ কেটে নিন। দুটি পাতার মাঝখানের অংশটুকুু কেটে নিন। একইভাবে ফাঁকে ফাঁকে পাতা কেটে নিতে হবে। এভাবে তিন সারি পাতা কেটে নিন। ভালোভাবে ধুয়ে বৃত্তের মাঝে ভর্তা পরিবেশন করুন। গাজর দিয়ে ছোট একটি চামচ বানিয়ে নিতে পারেন। টমেটো দিয়ে পাঁচটি পাতা কেটে নিন এবং ভর্তার মধ্যে সাজিয়ে দিন। এখন লেটুস পাতা দিয়ে পরিবেশন করুন।মিষ্টি কুমড়ার সানকিউপকরণ: একটি গোল মিষ্টি কুমড়া, একটি কার্ভিং ছুরি, একটি বড় ছুরি।প্রস্তুত প্রণালি: মিষ্টি কুমড়া দুই ভাগ করে নিন। এক অংশের চারপাশে চিকন সবুজ বর্ডার রেখে বাকি অংশের খোসা ছাড়িয়ে নিন। এখন ভেতরের অংশ ভালোভাবে আস্তে আস্তে চামচ দিয়ে তুলে ফেলুন। এরপর ভালো করে গোলাকৃতি করে ধুয়ে নিন। ব্যস, এখন পয়লা বৈশাখে পান্তা ভাত পরিবেশন করুন।মিষ্টি কুমড়ার পাতিলউপকরণ: একটি মিষ্টি কুমড়া ডাঁটাসহ, একটি কার্ভিং ছুরি, একটি বড় ছুরি।প্রস্তুত প্রণালি: মিষ্টি কুমড়ার ছাল ছাড়ির নিন। ডাঁটার চারপাশে ছয়টি পাতা কেটে নিন। পাতাসহ ঢাকনা কেটে নিন। পাতার ভেতর দুই পাশে বর্ডার কেটে নিন। ঢাকনার নিচের অংশ পাতার কোনা থেকে নিচের দিকে দাগ কেটে নিন। দুই দাগের মধ্যে আবার দাগ কেটে নিন। একইভাবে চারপাশ কেটে নিন। ভেতরের অংশ চামচ দিয়ে তুলে নিন। মিষ্টি কুমড়া ভালোভাবে ধুয়ে নিন। ভেতরে ফয়েল পেপার দিয়ে খাবার পরিবেশন করুন।পেঁপের ভেতর সালাদউপকরণ: একটি লম্বা কাঁচা পেঁপে, একটি ডেকোরেটর ছুরি, টুথপিক একটি।প্রস্তুত প্রণালি: পেঁপের নিচের অংশ একটু কেটে নিতে হবে, যাতে সহজে বসানো যায়। পেঁপের মাঝে একটি পাতার মতো করে দাগ দিয়ে নিন। চারপাশে নকশা করে দাগ কাটুন। এখন পাতাটি কেটে তুলে ফেলুন এবং চারপাশের দাগের ওপর আস্তে আস্তে কেটে নিন। ভেতরের অংশ ভালোভাবে চামচ দিয়ে তুলে নিতে হবে। এরপর ভালো করে ধুয়ে পেঁপের ভেতরে যেকোনো সালাদ দিয়ে ঢাকনাটি টুথপিক দিয়ে গেঁথে পরিবেশন করুন।তরমুজের ঝুড়িউপকরণ: একটি তরমুজ, কার্ভিং ছুরি, বড় ছুরি, টুথপিক পাঁচ-ছয়টি, স্কুপার দুটি।প্রস্তুত প্রণালি: প্রথমে তরমুজটি খাড়া করে নিয়ে নিচে একটু কেটে ফেলুন, যাতে বসানো যায়। এরপর মাঝে হাতলের জন্য রেখে দুই পাশ অর্ধেকাংশ কেটে নিন। দুই পাশে রিংয়ের মতো করে কেটে নিন, যাতে প্রতিটি সমান হয়। এবার হাতলের দুই পাশ থেকে যে অংশটুকু কাটা হয়েছে, ওই অংশে পাঁচটি নয়নতারা ফুল ও সাতটি পাতা কেটে নিন। এখন ভেতরের অংশ স্কুপ করে বলের মতো করে তুলে নিন। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আবার বলগুলো ভেতরে সাজিয়ে ফেলুন। পরে হাতলের এক পাশে ফুল ও পাতা গেঁথে সাজিয়ে খাবার টেবিলে পরিবেশন করুন।