পরিবেশনের নানা ঢং
নানা রকম বাসন তো অনেক ব্যবহার করা হলো। একটু ভিন্ন ঢঙে খাবার পরিবেশন করতে চাইলে দেখে নিন বিল্লাল হোসেনের দেওয়া পদ্ধতিগুলো।লাউয়ের মধ্যে মিষ্টিউপকরণ: লম্বা লাউ একটি, গাজর দুটি, মুলা একটি, টুথপিক ১০-১২টি, কার্ভিং ছুরি একটি, কাটিং বোর্ড একটি।প্রণালি: প্রথমে লাউয়ের মোটা অংশে বড় করে একটি বৃত্ত কেটে নিন। বৃত্তের ভেতরের অংশ তুলে ফেলুন। বৃত্তের চারপাশে রিঙের মতো করে কেটে নিন। এরপর চারপাশে ভি-শেপের পাপড়ি কেটে নিন। এখন লাউয়ের ডাঁটার কাছে, অর্থাৎ চিকন অংশে একটি সসপটের মতো করে কেটে নিন। ভেতরের অংশ তুলে ফেলুন। গাজরটি ছোট ছোট ত্রিভুজ আকার করে কেটে নিন। তারপর বৃত্তের চারপাশে টুথপিক দিয়ে লাগিয়ে নিন। আরেকটি গাজর ও মুলা দিয়ে তারার মতো করে কেটে টুথপিক দিয়ে ডাঁটার মুখে গেঁথে সাজিয়ে নিন। এখন বৃত্তের ভেতরের অংশ চামচ দিয়ে ভালোভাবে তুলে নিন।ব্যস, ঈদের দিন সেমাই, জর্দা ও মিষ্টি পরিবেশন করতে পারেন।মিষ্টিকুমড়ার বাটিউপকরণ: একটি মিষ্টিকুমড়ার মাথা, একটি ছুরি ও একটি কার্ভিং ছুরি।প্রণালি: প্রথমে মিষ্টিকুমড়ার মাথাটি গোল করে কেটে নিন। ভেতরের অংশ ভালোভাবে চামচ দিয়ে পরিষ্কার করে নিন। কার্ভিং ছুরি দিয়ে চারপাশে গোল করে নকশা করে নিন। নিচের অংশের খোসা ছাড়িয়ে নিন, যাতে বাটিটি টেবিলে বসানো যায়।এতে সালাদ, কারি, মিষ্টি পরিবেশন করতে পারেন।পেঁপের পাতিল উপকরণ: কাঁচা পেঁপে একটি, কার্ভিং ছুরি একটি ও একটি মাঝারি ছুরি।প্রণালি: প্রথমে ডাঁটাসহ মুখটি কেটে নিন। এখন ডাঁটার চারপাশে গোল করে দাগ কেটে নিন। আস্তে আস্তে ভেতরের সবুজ অংশ তুলে ফেলুন। এবার কয়েক লাইনে পছন্দমতো নকশা করে কাটুন। তৈরি হয়ে গেল পেঁপের পাতিলের ঢাকনা।পেঁপের নিচের অংশেও ছুরি দিয়ে পছন্দমতো নকশা করে নিন। জিগজ্যাগ করে খোসা ছাড়িয়ে নিতে পারেন। ভেতরের অংশ পরিষ্কার করে ঈদের দিনে তাতে সেমাই পরিবেশন করুন।