পরিবেশবান্ধব মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা দেখছেন তাতেই মুগ্ধ। কেনাকাটার মহা ধুম। প্রতিটি পণ্যই পরিবেশবান্ধব। পাট, কচুরিপানা ও সিমেন্টের ব্যাগের ফেলে দেওয়া কাগজ দিয়ে তৈরি এসব। বিভিন্ন আকারের পাটের ব্যাগ। নিপুণ হাতে নকশা করা তাতে। কচুরিপানার ক্লাচ ব্যাগগুলো তো সবার নজর কাড়ে। মুহূর্তেই সব শেষ। আরও ছিল প্রসাধনসামগ্রী রাখার ব্যাগ, ছোট থলে ও ক্লাচ ব্যাগ। সিমেন্টের ফেলে দেওয়া ব্যাগ দিয়ে এসব তৈরি হয়েছে। পরিবেশবান্ধব পণ্য নিয়ে এই মেলা আয়োজন করে বেসরকারি সংস্থা তরঙ্গ। ২৫ মে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতের ঢাকার গুলশানের বাসভবনে বিশ্ব বাণিজ্য মেলা দিবস ২০১১ উদ্যাপনের অংশ হিসেবে এই মেলা অনুষ্ঠিত হয়। তরঙ্গের প্রধান নির্বাহী কর্মকর্তা কহিনূর ইয়াসমিন বলেন, ‘তৃণমূল পর্যায়ের দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করছি। তাদের তৈরি এসব পণ্য বাজারজাত করে দুস্থ নারীদের স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। এমন মেলার আয়োজন করে তাঁদের উৎসাহিত করা প্রয়োজন।’