পরিবেশবান্ধব লাইফবুক এখন বাজারে
চট্টগ্রামের প্রযুক্তি বাজারে বেশ কয়েকটি নতুন পণ্য এসেছে সম্প্রতি। এসব পণ্য পাওয়া যাচ্ছে নগরের উল্লেখযোগ্য প্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠানে। পরিবেশবান্ধব লাইফবুক বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ফুজিৎসু লাইফবুক (ল্যাপটপ) বাজারে এসেছে। মডেল ‘এলএইচ ৫৩১ ইন্টেল সেকেন্ড জেনারেশন’। ডুয়েল কোর লাইফবুকটির প্রসেসরের গতি ২ দশমিক ২ গিগাহার্জ। এতে রয়েছে ইন্টেল এইচডি গ্রাফিকস ৩০০০। হার্ডডিস্ক ৫০০ জিবি ও র্যাম ২ জিবি ডিডিআর থ্রি। তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যের লাইফবুকে আরও রয়েছে ডুয়েল লেয়ার ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ব্লুটুথ, ওয়াইফাই, কার্ড রিডারসহ সব ধরনের সুবিধা। বাড়তি হিসেবে পাওয়া যাবে পানিরোধক কি-বোর্ড এবং চারটি ইউএসবি পোর্ট। এর একটির মাধ্যমে বন্ধ অবস্থায়ই চার্জ দেওয়া যাবে। ১৪ দশমিক ১ ইঞ্চি প্রশস্ত এলইডি ডিসপ্লে মনিটরযুক্ত লাইফবুকটির ব্যাটারির ব্যাকআপ ক্ষমতা সাড়ে চার ঘণ্টা।বিদ্যুৎসাশ্রয়ী এলইডি মনিটরবাজারে এসেছে এলজি কোম্পানির ‘ই ২২৪১ টি’ মডেলের বিদ্যুৎসাশ্রয়ী (সুপার এনার্জি সেভিং) এলইডি মনিটর। এতে অ্যান্টি-গ্লোয়ার এবং থ্রিএইচ ফিচার থাকায় পর্দার অধিক উজ্জ্বলতার সমস্যা দেখা যায় না এবং আলোর প্রতিফলনও হয় না। ২১ দশমিক ৫ ইঞ্চি পর্দার সরু আকৃতির এই মনিটরটির রেজুলেশন ১৯২০ বাই ১০৮০। মাল্টি টাচ পিসিআসুসের সাড়া জাগানো অত্যাধুনিক ‘ইটি ২৪১০ ইইউটিএস’ এবং ‘ইটি ২৪১০ আইইউটিএস’ মডেলের ২টি মাল্টি-টাচ স্ক্রিন মাল্টি-টাচ পিসি পাওয়া যাচ্ছে প্রযুক্তি বাজারে।পিসি দুটিতে রয়েছে যথাক্রমে ২ দশমিক ৭ গিগাহার্জ গতির ইন্টেল পেন্টিয়াম। ডুয়েল কোর এবং ৩ দশমিক ৩ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-থ্রি প্রসেসর। পিসিগুলোর উল্লেখযোগ্য ফিচার হলো—রিমোট কন্ট্রোলসহ বিল্ট-ইন টিভি কার্ড। নিজস্ব প্রতিবেদক