পরিষ্কার থাকুক পানির আধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি জীবন বাঁচায়, আবার এই পানিই হতে পারে আপনার মৃত্যুর কারণ। তাই আপনার ব্যবহারের পানি হওয়া চাই জীবাণুমুক্ত ও নিরাপদ। বাসাবাড়ি অথবা অফিসে পানি সংরক্ষণের জন্য সাধারণত ট্যাংক ব্যবহার করা হয়ে থাকে। বর্ষায় নানা কারণে পানিবাহিত রোগ ছড়ায় বেশি। তাই আপনার পানি সংরক্ষণের আধারটিও অর্থাৎ ট্যাংকটি থাকা চাই জীবাণুমুক্ত। তবেই না আপনি নিরাপদ পানি পাবেন।পানির ট্যাংকগুলো বর্ষায় জীবাণুমুক্ত রাখতে নিতে হবে আলাদা যত্ন। বর্ষায় পানির ট্যাংকের পরিচর্যা সম্পর্কে কথা হয় গাজী ট্যাংকের পরিবেশক ও গ্রিন রোডের অর্পা স্যানিটারি স্টোরের স্বত্বাধিকারী ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, সব সময়ই পানির ট্যাংকের যত্ন নেওয়া উচিত, তবে বর্ষায় একটু আলাদা যত্ন নিতে হয়। ট্যাংক সাধারণত দুই ধরনের হয়ে থাকে। বাসার ছাদে প্লাস্টিক বা ইটের দেয়ালের তৈরি ট্যাংক এবং ভূগর্ভস্থ পানির ট্যাংক। তাই যত্নও নিতে হয় দুইভাবে।বাসার ছাদে ট্যাংকের পরিচর্যাছাদের পানির ট্যাংকে সাধারণত বৃষ্টির পানি ঢুকতে পারে না; তবুও নজর রাখতে হবে। ট্যাংকটি ছাদের যে জায়গায় আছে, সেটি অন্যান্য স্থান থেকে উঁচুতে হলে ভালো হয়। আবার বৃষ্টিতে ছাদে যেন পানি না জমে, সেদিকেও খেয়াল রাখতে হবে। ট্যাংকের পানি পরিষ্কারের জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। ব্লিচিং পাউডার দিয়ে সম্পূর্ণ ট্যাংকটি ধুয়ে ব্লিচিংযুক্ত পানি ফেলে দিতে হবে। পানি গন্ধমুক্ত না হওয়া পর্যন্ত ব্যবহার করা যাবে না। গন্ধ সম্পূর্ণভাবে যাওয়ার পর পানি ব্যবহারযোগ্য হবে।ভূগর্ভস্থ পানির ট্যাংকবর্ষায় মাটির নিচের ট্যাংকের যত্ন নিতে হবে বেশি। কারণ অতিবর্ষণে ট্যাংক ডুবে যেতে পারে। তাই বৃষ্টির কারণে ম্যানহোলের ময়লা পানি বা বৃষ্টির পানি যেন ঢুকতে না পারে সে জন্য আলাদাভাবে ট্যাংকের চারদিক ইটের দেয়াল তুলে দেওয়া যেতে পারে। অথবা যে পথ দিয়ে ট্যাংকে পানি প্রবেশ করতে পারে সে পথটি বন্ধ করে দিতে হবে। আর বৃষ্টির পানি বা দূষিত পানি ঢুকে গেলে ব্লিচিং পাউডার দিয়ে ট্যাংকটি পরিষ্কার করে মোটর দিয়ে পানি সেচে ফেলতে হবে।সতর্কতা ট্যাংক ভূগর্ভে অথবা বাড়ির ছাদে, যেখানেই হোক—নিয়মিত পরিষ্কার করা উচিত। ট্যাংকের ঢাকনা সব সময় বন্ধ রাখতে হবে। ট্যাংকের পানি সরবরাহ পাইপে কোনো ছিদ্র থাকলে তা বন্ধ করে দিতে হবে। ট্যাংকের মধ্যে যাতে ময়লা-আবর্জনা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ট্যাংকের ভেতরে স্যাঁতসেঁতে পরিবেশ রোধ করতে হবে। পানি ব্লিচিংমুক্ত না হওয়া পর্যন্ত অন্য পানি ব্যবহার করতে হবে। মাঝেমধ্যে ট্যাংকের পানি পরীক্ষা করে নিতে হবে কোনো জীবাণুু আছে কি না।আর এভাবে ট্যাংকের বাড়তি যত্ন নিয়ে আপনি পেতে পারেন পরিষ্কার ও নিরাপদ পানি; যা বাঁচাতে পারে আপনার জীবন।বাজারদর ও কোথায় পাবেনআমাদের দেশে গাজী, মদিনা, পদ্মা, দেশসহ বিভিন্ন কোম্পানির ট্যাংক পাওয়া যায়। ৫০০ লিটারের ট্যাংক পাওয়া যাবে ৩৫০০-৪০০০ টাকায়, ১০০০ লিটার ৭৫০০-৯০০০ টাকায়। ২০০০ লিটার কিনতে খরচ পড়বে ১৪০০০-১৮০০০ টাকা। আর পাওয়া যাবে ঢাকার গুলিস্তান, নিউমার্কেট, গ্রিন রোড, পান্থপথ, বায়তুল মোকাররমসহ সব ধরনের স্যানিটারি হার্ডওয়্যার দোকানগুলোয়। তবে দাম বেশি হলেও ভালো মানের ট্যাংক কেনাই ভালো।