পরীক্ষা ও সনদের চিন্তা বাদ দিয়ে জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী
চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য দেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী

বার্জার পেইন্টস্ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী বলেন, প্রতিটি করপোরেট প্রতিষ্ঠানের পণ্য এবং যন্ত্রাংশ প্রায় একই; কিন্তু একটি প্রতিষ্ঠানের মানবসম্পদই একে অন্যদের থেকে আলাদা করে ফেলে। নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে ছাত্রছাত্রীদের শুধু পরীক্ষা ও সনদের চিন্তা বাদ দিয়ে জ্ঞান অর্জনে মনোনিবেশ করতে হবে।
৯ জুন নগরের জামালখানের চিটাগং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নবীনদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুপালী চৌধুরী
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন সিআইইউ ট্রাস্টি বোর্ডের সদস্য আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। প্রকৌশলী রশিদ এ চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও কম্পিউটার অনুষদের ডিন এম নুরুজ্জামান, ব্যবসায় অনুষদের অধ্যাপক এম আইয়ূব ইসলাম, আইন অনুষদের সমন্বয়ক জাকির হোসেন, লিবারেল আর্টস অনুষদের সমন্বয়ক কাজী মোস্তাইন বিল্লাহ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ মানুষ তৈরির কারখানা। এই বিশ্ববিদ্যালয় শুধু চাকরিই নয়, ছাত্রছাত্রীরা যাতে বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানে পারদর্শী হয়ে ওঠে সে ব্যাপারে সচেষ্ট। বিজ্ঞপ্তি।