পরীক্ষা রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা: যদি পরীক্ষায় ফেল করিস, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না।ফল বের হওয়ার পর...বাবা: কিরে, তোর পরীক্ষার ফল কেমন হলো?ছেলে: আমি দুঃখিত রফিক সাহেব!বাবা: কিরে, তোর পরীক্ষা কেমন হলো?ছেলে: আর বোলো না বাবা, ১ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি। ২ নম্বর প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না। ৪ নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিল, বুঝতেই পারলাম না। ৫ নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি।বাবা: আর ৬ নম্বর?ছেলে: ওটা যে প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল, আমি খেয়ালই করিনি!বাবা: আর ৩ নম্বর?ছেলে: বিশ্বাস করো বাবা, শুধু এই একটা প্রশ্নের উত্তরই ভুল লিখেছি!তানিম আর নিপুণ—দুই বন্ধুতে কথা হচ্ছে।তানিম: কিরে, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন?নিপুণ: আর বলিস না রে, এখনো সবই বাকি পড়ে আছে।তানিম: বলিস কী? আমার তো সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু একটা বাকি আছে। নিপুণ: কোনটা?তানিম: কলম, পেনসিল, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর, পরিচয়পত্র, প্রবেশপত্র—সব প্রস্তুত! এখন শুধু পড়াটা বাকি আছে!ঝন্টু আর পল্টু—দুই বন্ধুতে কথা হচ্ছে।ঝন্টু: বুঝলি, পরীক্ষা এলেই আমি বুঝতে পারি, দিন আর রাতের মধ্যে কত পার্থক্য!পল্টু: কীভাবে?ঝন্টু: সকালে ঘুম থেকে উঠে ভাবি, যে করেই হোক ৮০% নম্বর পেতেই হবে। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি, ও খোদা, কোনোমতে পাস করলেই হয়!বাবা: কিরে, তোর পরীক্ষার রেজাল্ট কী হলো?ছেলে: আর বোলো না বাবা, হেডমাস্টার সাহেবের ছেলে ফেল করেছে।বাবা: তুই পাস করেছিস তো?ছেলে: ডাক্তার সাহেবের ছেলেও ফেল!বাবা: আরে, তোর রেজাল্ট বল?ছেলে: ম্যাজিস্ট্রেট সাহেবের ছেলে পর্যন্ত ফেল!বাবা: আমি জানতে চাইছি, তোর রেজাল্ট কী?ছেলে: আমি কোন পণ্ডিতের ছেলে যে পাস করব!সংগ্রহ: মো. সাইফুল্লাহ