পরীক্ষামূলক সম্প্রচার করছে রেডিও চিটাগং
অনলাইনভিত্তিক প্রচার মাধ্যম ‘রেডিও চিটাগং’-এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরা হবে এর মাধ্যমে। একই সঙ্গে বাংলা সংস্কৃতির বিশুদ্ধ চর্চা ও বিশ্ব সংস্কৃতির মেলবন্ধন তৈরিতেও এ অনলাইন রেডিও ভূমিকা রাখবে বলে জানান প্রতিষ্ঠানের উদ্যোক্তা সৈয়দ শহীদ। আয়োজকদের সূত্রে জানা গেছে, নতুন বছরের শুরু থেকে অর্থা ৎ ১ জানুয়ারি রেডিও চিটাগংয়ের উদ্বোধন হবে।এ উপলক্ষে ঢাকার রবীন্দ্রসরোবরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তীকালে চট্টগ্রামেও একটি অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সৈয়দ শহীদ। ১২ ডিসেম্বর থেকে ১২ ঘণ্টার এবং ১ জানুয়ারি থেকে ২৪ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হবে। রেডিও চিটাগংয়ের ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দাশ জানান, ‘বর্তমানে পরীক্ষামূলক সম্প্রচার অনুষ্ঠানে শুধু গান প্রচারিত হচ্ছে। এতে আমরা চট্টগ্রামের আঞ্চলিক গান এবং দেশের খ্যাতিমান চট্টগ্রামের শিল্পীদের গাওয়া গানকে প্রাধান্য দিচ্ছি। আনুষ্ঠানিক উদ্বোধনের পর গান, মিনি সাক্ষা ৎ কার, বিষয়ভিত্তিক আলোচনা প্রভৃতি বিষয় যোগ হবে আমাদের অনুষ্ঠানসূচিতে। রেডিও চিটাগংয়ের অনলাইন ঠিকানা: www.radiochittagong.com নিজস্ব প্রতিবেদক