পরীক্ষায় ভালো করতে কুকুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার আগে মানসিক চাপের কারণে অনেক শিক্ষার্থীর ফলাফল খারাপ হয়ে যায়। এই চাপ সামলে শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পরীক্ষা দিয়ে ফলাফল ভালো করতে পারেন, সে জন্য নতুন একটি পদক্ষেপ নিয়েছে স্কটল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়। এবারডিন বিশ্ববিদ্যালয়ের ওই উদ্যোগ অনুযায়ী পরীক্ষার আগে শিক্ষার্থীরা কুকুরের সঙ্গে কিছু সময় কাটাতে পারবেন। এ জন্য একটি কক্ষে কুকুর রাখা হয়েছে। আগামী মাসে চার দিন এমন সুযোগ তাঁরা পাবেন। এ ছাড়া তাঁরা চাইলে বইয়ের মতো কুকুরও বিশ্ববিদ্যালয় থেকে ধার নিতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমিতির সভাপতি এমা কারলেন বলেন, ‘গত ফেব্রুয়ারিতে পরীক্ষামূলকভাবে এ ধরনের উদ্যোগ নিয়ে ভালো ফল পাওয়া গেছে। সত্যিই পরীক্ষার চাপের মুখে শিক্ষার্থীদের মানসিক চাপ এড়াতে এটা ভালো কাজ দিয়েছে। তাই আমরা চূড়ান্তভাবে এ পদক্ষেপ নিয়েছি।’ টেলিগ্রাফ।