পরোপকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ৃবিশ্ববিদ্যালয়ের ট্রেনে ওঠার সময় বটতলী স্টেশনে প্রতিদিন কিছু ভাসমান পরিবার দেখি। নোংরা কাপড়, দুর্গন্ধ, অসংখ্য রোগা বাচ্চা ছেলেমেয়ে দেখে এসব মানুষকে একরকম ঘৃণাই করতাম। মনে হতো, সমাজের বাইরে পারিবারিক বন্ধনহীন কিছু মানুষ শুধু বেঁচে থাকার জন্যই বেঁচে আছে।সেদিন প্রতিদিনকার মতো ট্রেনে ওঠার জন্য যাচ্ছি। হঠাৎ একটা কাক প্রাকৃতিক কাজটা আমার ওপর সেরে ফেলল। সঙ্গে সঙ্গে অসংখ্য ছাত্রছাত্রী আর বন্ধুদের মধ্যে আমি একটা হাসির খোরাকে পরিণত হলাম। পৃথিবীতে যেমনটা হয়, অন্যের দুঃখ দেখে সবাই হাসে আর দুঃখী লজ্জায় মাথা নিচু করে থাকে। আমিও নতমস্তকে লজ্জা থেকে বাঁচার জন্য পানি খুঁজতে থাকি। হঠাৎ ভাসমান পরিবারগুলোর মধ্য থেকে একজন মাঝবয়সী মহিলা আমার অবস্থা দেখে আগ বাড়িয়ে জিজ্ঞেস করল, কী হয়েছে? আমি কোনোমতে মাথা নিচু করে কাকের বিষ্ঠা দেখালাম। মহিলাটি আমাকে অবাক করে দিয়ে নিজের আঁচল দিয়ে বিষ্ঠা মুছতে শুরু করে দিল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম, আজকে তাহলে জরুরি ক্লাসগুলো করা যাবে। প্রতিদানস্বরূপ মহিলাকে চা-নাশতা খেতে বললাম। মহিলাটি খাবে না বলল এবং পরবর্তী সময়ে আবার বলায় আমার দিকে রাগী চোখে এমনভাবে তাকাল, যেন ভীষণ অন্যায় কথা বলে ফেলেছি। ক্রুদ্ধ চোখ দুটো মনে হলো তার অবুঝ সন্তানকে স্নেহভরে শাসন করছে।অতনু মুৎসুদ্দীচবি।