পর্দা বদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক উৎসব উপলক্ষে জানালার পর্দা কিনে বাসায় এসে দেখি, ব্যাগের ভেতর চারটা লুঙ্গি! নির্দিষ্ট দোকানে ফিরে গিয়ে এটা জানাতেই দোকানি বলল, ‘আগে সেই লুঙ্গিওয়ালা পর্দা দিয়ে যাক, তবেই তা ফেরত দেওয়া হবে।’বিগড়ানো মেজাজে বললাম, ‘তা সে পর্যন্ত আমি কি জানালায় লুঙ্গি ঝুলিয়ে রাখব!’