পর্বতারোহণ প্রশিক্ষণ
এভারেস্ট একাডেমি নতুন ব্যাচের প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে। ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রি-বেসিক মাউন্টেনিয়ারিং ট্রেনিং। ঢাকা ও বান্দরবানে দুই ভাগে এ প্রশিক্ষণ পরিচালনা করা হবে। এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের পাশাপাশি নেপালের জিরেল সম্প্রদায়ের প্রথম এভারেস্টজয়ী লাল বাহাদুর জিরেল অতিথি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেবেন। এর ফলে এভারেস্ট একাডেমির ১২ দিনব্যাপী পর্বতারোহণ প্রশিক্ষণে এবার এক নতুন মাত্রা যোগ হচ্ছে। এভারেস্ট একাডেমির তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ও লিডারশিপ স্কুলের মাধ্যমে এ প্রশিক্ষণের উদ্দেশ্য হলো প্রশিক্ষণার্থীদের পর্বতারোহণ ও হাই-অলটিটিউড ট্রেকিংয়ের দিকে আকৃষ্ট করা এবং তাদের পুরোপুরি প্রস্তুত করে তোলা। এভারেস্ট একাডেমি তার প্রতিটি প্রি-বেসিক মাউন্টেনিয়ারিং কোর্সেই প্রথম স্থান অধিকারীকে বৃত্তি দিয়ে আসছে। এই বৃত্তির আওতায় প্রথম স্থান অধিকারী ভারতের দার্জিলিংয়ে অবস্থিত হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে পর্বতারোহণের ওপর প্রশিক্ষণ নিতে চাইলে তার অর্ধেক খরচ বহন করবে এভারেস্ট একাডেমি।তৃতীয় প্রি-বেসিক ট্রেনিংয়ের কোর্স ফি আট হাজার ৫০০ টাকা। যোগাযোগ: ১৪/৪ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন: ০১৭৬৮৬০৮৮১০। —বিজ্ঞপ্তি