প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘পর্যটনশিল্পে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে নতুন সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট দিতে হবে।’ তিনি এ জন্য পর্যটকদের এগিয়ে আসার আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার কক্সবাজারের ইউনি রিসোর্টের লবিতে ভোট সংগ্রহের জন্য স্থাপিত বুথ উদ্বোধন করেন। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আশিক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বদিউল আলম বদি ও মাহ্জাবীন মোরশেদ, কক্সবাজার জেলা প্রশাসক গিয়াস উদ্দীন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মোরশেদ আরিফ চৌধুরী প্রমুখ। -নিজস্ব প্রতিবেদক