পর্যটন দিবসে সুন্দরবনের পক্ষে ভোটগ্রহণ
২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে চট্টগ্রামে ট্যুরিজম বোর্ডের সহায়তায় ওয়েল পার্ক রেসিডেন্স কর্তৃপক্ষ আয়োজন করেছে শোভাযাত্রা, আলোচনা ও সুন্দরবনের পক্ষে ভোটগ্রহণ। সকাল সাড়ে নয়টায় জিইসি মোড়ের ওয়েল পার্ক রেসিডেন্স থেকে শোভাযাত্রা বের করা হবে। এটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে আসবে। সকাল সাড়ে ১০টায় ‘পর্যটন শিল্পে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা এবং সুন্দরবনের পক্ষে ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।এদিকে, বিশ্ব পর্যটন দিবস উদ্যাপন উপলক্ষে সম্প্রতি ওয়েল পার্কের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েল পার্ক রেসিডেন্সের মহাব্যবস্থাপক এস এম সাহাব উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক এম এ মনসুর, মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান নুরুল কবির, ব্র্যান্ড অ্যান্ড করপোরেট রিলেশনের প্রধান মিল্টন দাশ, মার্কেটিং ম্যানেজার হাসানুল ইসলাম, মামুনুল আলম রশিদ প্রমুখ।