পর্যটন দিবসে হোটেল আগ্রাবাদে নানা আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালন করেছে হোটেল আগ্রাবাদ কতৃর্পক্ষ। এর অংশ হিসেবে গত ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে নগরের বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা দুই বিভাগে অংশ নেয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিল্পী কে এমএ কাইয়ুম ও নাসিমা মাসুদ। এ ছাড়া ২৬ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী চাঁটগাইয়া খাবার উৎসব অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টম্বর ছিল সকালে পর্যটন শোভাযাত্রায় অংশ নেওয়া ও রক্তদান কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন হোটেলের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম কায়সার আলী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম সিটি ইউনিটের সভাপতি সালাউদ্দিন ও হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে ১১ অক্টোবর বিকেল চারটায়। বিজ্ঞপ্তি।