পর্যটন নগরের পরিকল্পিত উন্নয়নে সবার সহযোগিতা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজারের কাঙ্ক্ষিত উন্নয়ন করতেই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষের একার পক্ষে তা মোটেও সম্ভব নয়। পর্যটন নগরের পরিকল্পিত উন্নয়নে সবার সহযোগিতা চাই।
২১ জানুয়ারি রাতে কক্সবাজার প্রেসক্লাবে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সঙ্গে মতবিনিময়কালে উন্নয়ন কর্তৃপকক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ এ কথা বলেন। তিনি বলেন, ‘দীর্ঘদিনের চাকরি জীবনে কখনো অর্থের লোভ স্পর্শ করতে পারেনি। এখানেও ঘুষ-দুর্নীতির ঊর্ধ্বে উঠে আগামী প্রজন্মের জন্য উপযুক্ত ও বাসযোগ্য কক্সবাজার গড়তে চাই।’
ফোরকান আহমদ আরও বলেন, সাংবাদিকদের পাশে না পেলে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা সম্ভব হবে না। কারণ উন্নয়ন কর্মকাণ্ডের ভুলত্রুটি সাংবাদিকেরা লেখনীর মাধ্যমে তুলে ধরেন। যেখান থেকে সংশোধন হওয়া যায়। তবে গঠনমূলক সমালোচনা না করে হলুদ সাংবাদিকতা করলে জাতি ক্ষতিগ্রস্ত হবে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আব্দুস সোবহান, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সমন্বয়ক বদিউল আলম, সাংবাদিক প্রিয়তোষ পাল, তোফায়েল আহমদ, আয়াছুর রহমান, মুজিবুল ইসলাম, সরওয়ার আজম, মো. জুনাইদ, দীপক শর্মা, ফরহাদ ইকবাল, রাশেদুল মজিদ প্রমুখ।