পর্যটন বিষয়ে পড়তে হলে
বর্তমানে বাংলাদেশে পর্যটনশিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও রয়েছে দক্ষ জনশক্তির অভাব। তাই সাম্প্রতিক এ বিষয়ে জানা ও পড়ার আগ্রহ দেখা যাচ্ছে সবার মধ্যে। আপনি যদি এইচএসসি, ডিগ্রি বা মাস্টার্স করে ঘরে বসে থাকেন, তবে একফাঁকে করে নিতে পারেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের ওপর একটি মাস্টার্স ডিগ্রি অথবা কোনো শর্ট কোর্স। এ ডিগ্রি আপনাকে স্বাবলম্বী হতে সহায়তা করবে। জেনে নেওয়া যাক কোথায় কোথায় আপনি পড়তে পারেন পর্যটন বিষয়ে।ঢাকা বিশ্ববিদ্যালয়সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৭ সালে বাণিজ্য অনুষদের অধীনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়টি চালু হয়। এ বিষয়ে বিবিএ, এমবিএ এবং সান্ধ্যকালীন এমবিএ করা যায়। যেকোনো বিষয়ে চার বছরের অনার্স ডিগ্রি থাকলেই আপনি সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়টি মোট ৬৬ ক্রেডিটের কোর্স। আসন ৬৫টি। সময় লেগে যায় দুই বছর। বছরে দুইবার ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। বছরে তিনটি সেমিস্টার করে পড়ানো হয়। আর এতে খরচ হয় প্রায় দুই লাখ টাকা। চার বছরের বিবিএ (অনার্স) কোর্সে ভর্তি হতে চাইলে প্রার্থীকে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। সে ক্ষেত্রে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ও ঘ ইউনিটে ভর্তিপরীক্ষা দিতে হবে। যোগাযোগ: ডিপার্টমেন্ট অব টুরিজ্যম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ৯৬৬১৯০০ এক্স. ৮৬৯১/৮৬৯২, ই-মেইল: [email protected], ওয়েব: www.univdhaka.eduন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট: বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে ১৯৭৪ সালে এই ইনস্টিটিউটের জন্ম হয়। আর ১৯৯৪ সালে পরীক্ষামূলকভাবে চালু করে দুই বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের যাত্রা শুরু হয়। এখানে ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে ১৮ সপ্তাহের ছয়টি বিষয়ের ওপর ন্যাশনাল সার্টিফিকেট কোর্স করানো হয়। খরচ পড়বে ১৬ থেকে ২৫ হাজার টাকা। আর এক বছর মেয়াদি প্রফেশনাল শেফ কোর্সে খরচ পড়বে ৯০ হাজার টাকা এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্টে খরচ পড়বে ৮০ হাজার টাকা। আসনসংখ্যা ৩০। অন্যদিকে দুই বছরে মেয়াদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট প্রোগ্রামে খরচ পড়বে এক লাখ ৬০ হাজার টাকা। আসনসংখ্যা ৭০। এ জন্য আগ্রহী প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পাস হতে হবে। একই সঙ্গে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।যোগাযোগ: ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এনএইচটিটিআই), ৮৩-৮৮ মহাখালী, ঢাকা-১২১২। ফোন: ৯৮৯৯২৮৯, ৯৮৯৯২৯১, ৯৮৯৯০৭২, ই-মেইল: [email protected], ওয়েব: www.nhtti.orgএ ছাড়া ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে বিভিন্ন মেয়াদি কোর্স করা যায়। যোগাযোগ: http://www.ithmbd.com বেসরকারি বিশ্ববিদ্যালয়ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: এখানে ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে এক বছরের প্রফেশনাল ডিপ্লোমা কোর্স করানো হয়। ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের এসএসসি ও এইচএসসিতে জিপিএ ২.৫-এর বেশি স্কোর থাকতে হবে। আসনসংখ্যা ২৫। কোর্স শেষ করতে খরচ হবে ৩৫ হাজার টাকা। এখানে ১০০ নম্বরের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরের ওপর ৫০ নম্বর, আর বাকি ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।যোগাযোগ : ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ১০২ শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭, ফোন: ৯১৩৮২৩৪-৫, ৯১৩৬৬৯৪, ৯১১৬৭৭৪, ০১৭১৩৪৯৩০৫০, ০১৭১৩৪৯৩০৫০ই-মেইল: [email protected] ওয়েব: www.daffodilvarsity.edu.bdইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি—আইইউবিএটি: এখানে ২০০০ সাল থেকে ব্যাচেলর অব আর্টস ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিষয়ে চার বছরের কোর্স করানো শুরু হয়। ১২টি সেমিস্টারে ১২৫ ক্রেডিট পড়ানো হয়। আর এতে খরচ পড়বে দুই লাখ টাকা। এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কোর্সও করতে পারবেন এখানে।এ ছাড়া প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (ইবাইস), দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভাির্সিটি অব বাংলাদেশ ও রয়েল ইউনিভার্সিটি অব ঢাকাতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।কাজের সুযোগভবিষ্যৎ কাজের ক্ষেত্র বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সন্তোষ কুমার দেব জানান, আতিথেয়তা এখন আর কেবল ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়। বর্তমানে ব্যাংক, বিমা, মাল্টিন্যাশনাল কোম্পানি, করপোরেট হাউস—সব জায়গায় সেবার ধরন পাল্টে গেছে। কোনো প্রতিষ্ঠান ভালো সেবা দিতে না পরলে সে প্রতিষ্ঠান তাদের সুনাম ধরে রাখতে পারে না। আর তাই পর্যটনশিল্পের বিকাশ এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে এ বিষয়টি খুব বেশি সময়োপযোগী। এখান থেকে পড়া শেষ করে যে কেউ নিজেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তিনি আশা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিষয়টি চালু হওয়ায় এখন সরকার ও পর্যটন করপোরেশন আরও বেশি মনোযোগী হবে। তবে অবকাঠামোগত কিছু সমস্যা এখনো রয়ে গেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলাদেশকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারলে বাংলাদেশ প্রতিবছর আয় করবে প্রচুর বৈদেশিক মুদ্রা। এ জন্য প্রয়োজন দক্ষ জনশক্তি।