পর্যটনে কাজের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো সাগর, কখনো বা পাহাড় আর চা-বাগান, আবার কখনো গহিন অরণ্যের হাতছানি। সবকিছুই যখন আপনাকে টানে, তখন উপায় কী? জীবনের স্বাদ যাঁরা অন্যভাবে নিতে চান, অর্থাৎ অ্যাডভেঞ্চার যাঁদের পছন্দ, তাঁরা অনায়াসেই চলে আসতে পারেন এই পর্যটনের নানা রকম কাজে। এ শিল্পেই গড়ে তুলতে পারেন নিজের পেশা।বেড়াতে ভালোবাসেন কমবেশি সবাই। গত কয়েক বছরে দেশের মধ্যেই পর্যটনের হার বেড়েছে অনেক গুণ। ফলে বেড়ানোকে কেন্দ্র করে বিস্তৃত হয়েছে পর্যটনশিল্পও। এ কারণে ক্ষেত্রটিতে তৈরি হয়েছে নানা রকম কাজের সুযোগ। কর্মসংস্থানও হচ্ছে অনেকের।কাজের সুযোগ শুধু পর্যটন সংস্থা বা পর্যটন গাইডের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশে পর্যটনের বিভিন্ন জায়গায় হোটেল, মোটেল বা রিসোর্টের সংখ্যা বাড়ায় হোটেল ব্যবস্থাপনার নানা শাখায় কাজ করার সুযোগ এখন অনেক বেশি। শীতকাল পর্যটনের মৌসুম। এই মৌসুমে পর্যটনশিল্পে তৈরি হয় বহুমুখী কাজের সুযোগ।মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে উড়ে বেড়ানোর সুযোগ করে দেয় পর্যটনের নানা পেশা। অনেকেই হয়তো পর্যটনে পেশা গড়া নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান। হয়তো ভেবেই বসেন, পর্যটন আবার পেশা হয় কী করে? এই প্রশ্নের উত্তরটা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা বিভাগের চেয়ারপারসন মুবিনা খোন্দকার। তিনি বলেন, পেশার ক্ষেত্র হিসেবে পর্যটনে আছে কিছুটা ভিন্নতা। তবে সর্বোপরি ভালো লাগার জায়গাটা তৈরি করতে হবে, অর্থাৎ থাকতে হবে ভ্রমণের ব্যাপারে।দেশের পর্যটন যখন বিকাশমানবাংলাদেশের সুন্দরবনকে যেখানে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিজয়ী করতে সবাই মুখিয়ে আছে, সেখানে নতুন করে বলার অপেক্ষা রাখে না যে সুন্দরবন আসলে কী। কেবল সুন্দরবনই নয়, আমাদের সুবিশাল সমুদ্রসৈকত কিংবা লাল পাহাড় আর চা-বাগান তো রয়েছেই। বাংলাদেশের পর্যটনশিল্প বিকাশমান। আর এ ক্ষেত্রে সহজেই ভালো করা সম্ভব। কেবল দেশের পর্যটকই নয়, প্রতিবছর অসংখ্য পর্যটক বাংলাদেশে আসছে প্রাকৃতিক এই নান্দনিক সৌন্দর্য দেখতে। তাদের সহায়তা করে এই শিল্পে পেশা গড়া যায় নিশ্চিন্তে।এমনটা মনে করেন মুবিনা খোন্দকার।পর্যটনে পেশার ধরনএকসময় অনেকেই ভাবতেন, ট্যুরিস্ট গাইড হওয়াই বুঝি পর্যটনশিল্পে পেশা গড়ার একমাত্র ক্ষেত্র । তবে ট্যুরিস্ট বা পর্যটককে গাইড বা পথনির্দেশনা দেওয়াই কেবল পর্যটনের একমাত্র কাজ নয়।এখন তৈরি হয়েছে নতুন নতুন পেশা। পুরোদস্তুর একটা দলকে নির্দেশনা দেওয়া থেকে শুরু করে পর্যটকের যাবতীয় দেখভালের দায়িত্বটা পালন করে পর্যটন সংস্থা, যা পর্যটনশিল্পে এক ধরনের উদ্যোগ বা ব্যবসা। এ ছাড়া ট্যুরবাস বা বিমান সংস্থার কাজগুলোও করতে পারে পর্যটন সংস্থা।মুবিনা খোন্দকার বলেন, চাকরি ছাড়াও স্বাধীন ব্যবসা হিসেবে পর্যটন সংস্থা গড়ে তোলা যায়।পর্যটন পেশা গড়তে...পর্যটনের নানা পেশায় আসতে হলে দরকার প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই প্রাতিষ্ঠানিক শিক্ষা যতটা না পুঁথিগত, তার চেয়ে বেশি হাতে-কলমে শেখার। একজন নতুন প্রার্থী যখন আসেন, তখন তাঁকে প্রায়োগিক বিষয়ের ওপর জোর দিতে হয়। এ ছাড়া প্রতিবছর কর্মরত পেশাজীবীদের চার মাস করে প্রশিক্ষণদেওয়া হয়। বলেন বেসরকারি পর্যটন সংস্থা বেঙ্গল ট্যুরসের নির্বাহী পরিচালক মাসুদ হোসেন।পাঠদানের ধরন পর্যটনে পেশাজীবন শুরু করার আগে স্বল্প বা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ নিয়ে আসা ভালো। এ ছাড়া করা যেতে পারে ডিপ্লোমা বা স্নাতক কোর্স।ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদের অধীনে চার বছরের স্নাতক আর এক বছরের স্নাতকোত্তর কোর্সচালু আছে। কেউ চাইলে অন্য প্রতিষ্ঠান থেকে তিন বা চার বছরের স্নাতক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিতে পারেন।জানালেন মুবিনা খোন্দকার। এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে জাতীয় পর্যটন প্রশিক্ষণইনস্টিটিউটে স্বল্প এবং এক বছর কিংবা দুই বছরের ডিপ্লোমা করানো হয়। জাতীয় পর্যটন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আশরাফুল হক বলেন, পর্যটনের এই প্রশিক্ষণ কিংবা ডিপ্লোমা কোর্সে রান্না (কুকিং), খাবার সংরক্ষণ, লন্ড্রি, ফ্রন্ট ডেস্কের কাজ, ভ্রমণের অনুষঙ্গিক কাজ নিয়েই পাঠদান করানো হয়। দুই ধরনের কোর্সেই আছে প্রায়োগিক শিক্ষা,যেখানে পাঠ্য বিষয়ে এর প্রয়োগ করে দেখানো হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের অনুরোধে জাতীয় পর্যটন ট্রেনিং ইনস্টিটিউট তিন বা চার সপ্তাহের কোর্স করিয়ে থাকে।কী কী যোগ্যতা দরকারঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক করতে হলে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। জাতীয় পর্যটন ট্রেনিং ইনস্টিটিউটে স্বল্পমেয়াদি কিংবা ডিপ্লোমা কোর্স—দুটির জন্যই ন্যূনতম উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই যোগ্যতা চাওয়া হয়। এসব যোগ্যতার পাশাপাশি অনান্য যে যোগ্যতা প্রয়োজন তা হলো, ব্যক্তিকে হতে হবে চৌকস, কথাবার্তায় জড়তামুক্ত, উপস্থিত বুদ্ধিসম্পন্ন। ইংরেজি ভাষার পাশাপাশি আরও কিছু ভাষা জানা থাকলে ভালো। নিজের দেশের সংস্কৃতির পাশাপাশি অনান্য দেশের কৃষ্টি-সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকলে ভালো। এমনটা বললেন জাতীয় পর্যটন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ আশরাফুল হক।পেশাজীবন যেমনপেশা হিসেবে পর্যটন বৈচিত্র্যময় এবং আগ্রহ থাকলে সহজেই এ ক্ষেত্রে শুরু করা যায় পেশাজীবন। জানালেন একটি পাঁচ তারকা হোটেলে বিক্রয় নির্বাহী হিসেবে কর্মরত আফরা এলহাম। বেঙ্গল ট্যুরের এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুদ হাসান বলেন, আমাদের দেশে পর্যটনশিল্প বিকাশমান। তাই এ ক্ষেত্রে সহজেই উন্নতি করা সম্ভব। ‘মার্কেটিং থেকে বিবিএ করে দেশের বাইরে উচ্চতর শিক্ষা আর কাজের সুযোগের কথা ভেবে ট্যুরিজমে এমবিএ করলাম’—এমনটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিভাগ থেকে এমবিএ করা আতিকুল ইসলাম। কেবল দেশেই নয়, বিদেশেও আছে এ ক্ষেত্রে কাজের অবারিত সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় পর্যটন ট্রেনিং ইনস্টিটিউট, কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে ট্যুরিজমের ওপর পাঠদান ও প্রশিক্ষণ দেওয়া হয়। পর্যটনের প্রশিক্ষণ জাতীয় পর্যটন ট্রেনিং ইনস্টিটিউট৮৩-৮৮ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা ১২১২ফোন: ৯৮৯৯২৮৮-৯১ওয়েব: www.bangladeshtourism.gov.bd