পর্যটনে পড়তে চাইলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনশিল্পের মাধ্যমে দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম রয়েছে। কাজ শিখে দেশ-বিদেশে নিজেকে খুব সহজে প্রতিষ্ঠিত করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে এর অনেক চাহিদা। বেতন ও সুযোগ-সুবিধা ভালো। সরকারিভাবে বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট শুরু করতে যাচ্ছে ২০১১ সালের জন্য পর্যটনসংশ্লিষ্ট কয়েকটি কোর্স। এসব কোর্সে আপনি অংশ নিতে পারেন কিছু নিয়মকানুনের ভিত্তিতে।ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টএই কোর্সে ভর্তির আবেদনের জন্য আপনাকে এইচএসসি পাস হতে হবে। ডিপ্লোমা হিসেবে দুই বছর মেয়াদি এন্ট্রি শেষ করতে হবে। কোর্স ফি এক লাখ ৬০ হাজার টাকা। চারটি সেমিস্টার ভিত্তিতে কোর্সটি সম্পন্ন হবে। চার কিস্তিতে ফি পরিশোধ করতে হবে। ক্লাস হবে সপ্তাহে পাঁচ দিন। রবি ও বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা ৫০ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর। ভর্তি হতে পারবেন সর্বোচ্চ ৩৫ জন। ডিপ্লোমা ইন ট্যুরিজম ম্যানেজমেন্টএক বছরমেয়াদি ডিপ্লোমা পর্যায়ের এ কোর্সে ভর্তির আবেদনের জন্য সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। কোর্স ফি ৮০ হাজার টাকা। দুই সেমিস্টারভিত্তিক কোর্সে ভর্তির সময় ৫০ হাজার এবং পরবর্তী সেমিস্টারে ৩০ হাজার টাকা দিতে হবে। সপ্তাহে তিন দিন ক্লাস হবে। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২২ ডিসেম্বর। এখানে ৩৫ জন ভর্তি হতে পারবেন। প্রফেশনাল শেফ কোর্সএ কোর্সে ভর্তির যোগ্যতা এসএসসি। এক বছর মেয়াদি এই কোর্সে ৯০ হাজার টাকা কোর্স ফি। ভর্তির সময় ৬০ হাজার এবং পরবর্তী সেমিস্টারে ৩০ হাজার টাকা দিতে হবে। সপ্তাহে তিন দিন ক্লাস। রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। ভর্তি পরীক্ষা ২২ ডিসেম্বর। এখানে সর্বোচ্চ ৩৫ জন ভর্তি হতে পারবেন। ভর্তি ফরম সংগ্রহ ও জমাভর্তিচ্ছুক প্রার্থীদের ইনস্টিটিউটের অফিস থেকে ২০০ টাকা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ১৯ ডিসেম্বরের মধ্যে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এক কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, এসএসসি বা এইচএসসি পরীক্ষা পাসের সার্টিফিকেটের ফটোকপি, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিক সনদপত্রের ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।যেভাবে ভর্তি পরীক্ষা: প্রতিটি কোর্সের আলাদা লিখিত পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও পর্যটনসংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা হবে।যোগাযোগ: বাংলাদেশ পর্যটন করপোরেশন, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২। ফোন: ৯৮৯৯২৮৯, ৯৮৯৯২৯১ ওয়েব: www.nhtti.org