পলাতক খুনিদের ফিরিয়ে আনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক িদবস উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা l প্রথম আলো
জাতীয় শোক িদবস উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা l প্রথম আলো

চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে সর্বস্তরের মানুষ শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পালিত হয়েছে নানা কর্মসূচি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কিত দিন উল্লেখ করে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও ১৫ আগস্টের ঘাতকদের দোসররা এ দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার অপচেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনায় যুব সমাজকে উদ্বুদ্ধ করে সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন: বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। নগরের উত্তর কাট্টলীর কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মন্‌জুর আলমের সভাপতিত্বে শোক দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ডের সাংসদ মো. দিদারুল আলম। বক্তব্য দেন নগরের আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি মো. সোলতান, সাধারণ সম্পাদক কাজী আলতাফ, সীতাকুণ্ড উপজেলার ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন ছাবেরী প্রমুখ।

কর্ণফুলী যুবলীগ: জাতীয় শোক দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চরপাথরঘাটা হামিদিয়া-বাকদাদিয়া এতিমখানায় আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোলায়মান তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন আবদুল মান্নান, নাজিম উদ্দিন হায়দার, আলমগীর কবির, মো. মহিউদ্দীন, ইকবাল খোরশেদ, তারেক হাসান, সিরাজুল ইসলাম, মো. শাহাজাহান প্রমুখ।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে মিলাদ মাহফিল
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে মিলাদ মাহফিল

সাদার্ন বিশ্ববিদ্যালয়: খতমে কোরআন, দোয়া মাহফিলসহ নানা আয়োজনে সাদার্ন বিশ্ববিদ্যালয়ে পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য (ভারপ্রাপ্ত) আলী আশরাফ, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।

আলকরণ ওয়ার্ড: আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আলকরণ ইসমাইলিয়া হাশেমিয়া এতিমখানা ও মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। মাওলানা জমির উদ্দিনের পরিচালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক শওকত হোসাইন, মো. সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. ইসহাক, আহমদ কবির, ফজলুল হক, মো. শফি, আবদুস সালাম, শওকত ওসমান, জাহেদুল ইসলাম, আজিম উদ্দিন, রফিকুল মান্নান প্রমুখ।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়: বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অজিত কুমার দাশ, রেজিস্ট্রার ইনচার্জ এ এফ এম আখতারুজ্জামান, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুদীপ্ত দেব, বাণিজ্য অনুষদের কো-অর্ডিনেটর মোহাম্মদ সরওয়ার উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার, আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকরাম উদ্দীন খান চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক রাশিদুজজামান প্রমুখ।

চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়: চিটাগং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহফুজুল হক চৌধুরী। বক্তব্য দেন প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান অনুষদের ডিন এম. নুরুজ্জামান, ব্যবসায় অনুষদের ডিন নুরুল আবসার, ব্যবস্থাপনা ও এমআইএস বিভাগের চেয়ারম্যান রশিদ এ. চৌধুরী, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোসলেহউদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সরকার কামরুল মামুন।

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক: চট্টগ্রাম বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক এস এম লোকমান হোসেন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও শোষণমুক্ত, বৈষম্যহীন ও অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

কিন্তু স্বপ্ন বাস্তবায়নের আগেই তাঁকে নৃশংসভাবে হত্যা করে হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেক নাগরিককে কাজ করে যেতে হবে। আলোচনায় আরও অংশ নেন গিয়াস উদ্দিন চৌধুরী, সায়মন খান, মনওয়ার সাগর প্রমুখ।

ম্যাক্স হসপিটাল: ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী খান। উপস্থিত ছিলেন চিকিৎসক মো. আবুল কাশেম, পঞ্চানন চক্রবর্তী, বসুবন্ধু বড়ুয়া প্রমুখ। এতে ১ হাজার ২০০ গরিব ও দুস্থ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসাসেবা দেন ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক।

ফিরিঙ্গি বাজার ওয়ার্ড: চট্টগ্রাম সিটি করপোরেশন মিড-ওয়াইফারি ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ। এ ছাড়া বক্তব্য দেন সমাজসেবক আবদুল হালিম দোভাষ, মিড-ওয়াইফারি ইনস্টিটিউটের পরিচালক দিল আফরোজা খানম, উম্মে কুলসুম, সুইটি বড়ুয়া প্রমুখ।

সাতকানিয়া: ইসলামিক ফাউন্ডেশন সাতকানিয়া উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ ও পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।

সভায় বক্তারা বলেন, দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে ইসলাম ধর্মকে বিতর্কিত করার পাশাপাশি দেশের উন্নয়নের চাকা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে দলমত–নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হবে।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সভায় বক্তব্য দেন উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সভায় বক্তব্য দেন উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী

চকরিয়া: উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌর শহরের সোসাইটি এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আমিনুর রশিদ, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তারেকুল ইসলাম প্রমুখ।

মহেশখালী: মহেশখালী আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিদ্যালয় মিলনায়তনে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শিক্ষক লায়েক হায়দার, সৃষ্টি রাম দে, আবুল কালাম, শামীম ইকবাল. শিক্ষার্থী আবরারুল হক, সুমাইয়া নাছরিন প্রমুখ।

এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মহেশখালী ডিগ্রি কলেজ, মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, মাতারবাড়ী উচ্চবিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড হাইস্কুল ও হোয়ানক বহুমুখী উচ্চবিদ্যালয়ে জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি পালন করা হয়।