পলিথিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি এসএমএসের মাধ্যমে প্রথম আলোর শপথ গ্রহণ করি। আমার শপথ ছিল, আমি কখনো পলিথিন ব্যাগ ব্যবহার করব না।আমার শপথ গ্রহণের পর একদিনের ঘটনা বলছি। ফলের দোকান থেকে কিছু ফল কিনেছি। দোকানদার আমাকে ফলগুলো কাগজের ঠোঙায় ভরে একটি পলিব্যাগে দেন। আমি দোকানদারকে বলি, ভাই, আমাকে পলিথিনের বদলে একটি জালি ব্যাগ দিন, আর জালি ব্যাগ না থাকলে শুধু কাগজের ঠোঙায় দিন। দোকানদার আমাকে একটি ব্যাগ দিয়ে জিজ্ঞেস করলেন, ‘ভাই, সবাই সুবিধার জন্য পলিথিন ব্যাগ চায়, আর আপনি পলিথিন ব্যাগ নিলেন না কেন?’ আমি তাঁকে বললাম, আমি কখনো পলিথিন ব্যাগ ব্যবহার করব না বলে শপথ নিয়েছি। পলিথিন আমাদের পরিবেশের অনেক ক্ষতি করে। জবাবে দোকানি আমাকে বললেন, ‘আপনি একজন না নিলে কী হবে, সবাই তো নেয়।’ আমি তাঁকে বোঝালাম, আমরা যদি একজন একজন করেও বদলাই, দেখবেন একদিন সবাই বদলে গেছে। সেদিন দোকানদার আমাকে বলেছিলেন, তিনিও পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না এবং কাউকে দেবেন না।আমি জানি না, সেই দোকানদার তাঁর কথা রাখতে পেরেছেন কি না, তবে আমি আমার শপথ অটুট রেখেছি আজও। মো. জাহাঙ্গীর আলমকুমিরা, সীতাকুণ্ডচট্টগ্রাম।