পলিনোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিজয়ের চল্লিশ বছর উপলক্ষে এই স্মারক পলিনোট ছাপা হয়েছিল
বাংলাদেশের বিজয়ের চল্লিশ বছর উপলক্ষে এই স্মারক পলিনোট ছাপা হয়েছিল

কাগজের নোট নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। সময়ের সঙ্গে অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর বস্তুতেও পরিণত হতে পারে। মুদ্রা টেকসই করার লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন দেশেই পলিনোটের প্রচলন দেখা যায়। নানা ধরনের গবেষণার পর ১৯৮৮ সালে প্রথমবারের মতো পলিনোটের প্রচলন ঘটেছিল অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলীয় কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য ছিল এ ধরনের নোটের মাধ্যমে অস্ট্রেলীয় ডলারকে জালনোটের প্রকোপ থেকে রক্ষা করা। পলিনোটে সাধারণত একটি স্বচ্ছ অংশ থাকে, এর পাশাপাশি থাকে একটি হলোগ্রাফিক জলছাপ। সহজে নষ্ট না হওয়া ও ময়লা হলে পরিষ্কার করতে পারার সুবিধার কারণে খুব অল্প সময়ের মধ্যেই পলিনোট বেশ জনপ্রিয়তা অর্জন করে। তবে পলিনোট ছাপানোর ব্যয় বেশি হওয়ার কারণে এটি ব্যাপকতা অর্জন করতে পারেনি। বাংলাদেশেও অতীতে পলিনোটের প্রচলন করা হয়েছিল। ১০ টাকা মূল্যমানের এই পলিনোট অবশ্য এখন লুপ্তপ্রায়।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল