পল্লী বিদ্যুতে হয়রানির প্রতিবাদ মহেশখালীতে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতির নানা হয়রানির প্রতিবাদে গত বুধবার বিকেলে কক্সবাজারের মহেশখালী উপজেলার গ্রাহকেরা মানববন্ধন ও সমাবেশ করেছে। গোরকঘাটা চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি বন্ধের দাবি জানান।
এতে সভাপতিত্ব করেন মহেশখালী বিদ্যুৎ গ্রাহক অধিকার সংরক্ষণ কমিটির আহ্বায়ক দিলীপ দাশ। সদস্য সচিব মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের কক্সবাজার আঞ্চলিক প্রধান মকবুল আহমদ, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম, উপজেলা দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি বজ্র গোপাল, শিক্ষক প্রণব কুমার দে, মহেশখালী কলেজের অধ্যাপক আহমদ কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, সাংবাদিক আবুল বশর, গোরকঘাটা বাজার বণিক সমিতির সভাপতি আবু ছালেহ, বড় মহেশখালী নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন প্রমুখ।