প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি মিরসরাই অঞ্চলের নির্বাচন সম্পন্ন হয়েছে। মিরসরাই পল্লী বিদ্যুতের তিনটি ব্লকের তিনজন পরিচালক নির্বাচিত হয়েছেন গ্রাহকদের ভোটে। এর মধ্যে এক নন্বর ব্লকে মো. আলী আহসান, দুই নম্বর ব্লকে সমীর মল্লিক, তিন নম্বর ব্লকে দেলোয়ার হোসেন পরিচালক নির্বাচিত হয়েছেন।১ জানুয়ারি বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ে পরিচালক পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল কুদ্দুস জানান, মিরসরাই উপজেলার এক নন্বর ব্লকে পরিচালক পদে মো. আলী আহসান, দুই নন্বর ব্লকে সমীর মল্লিক, তিন নম্বর ব্লকে দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।