পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সাধারণ সভা ও কার্যকরী পরিষদ নির্বাচন গত বৃহস্পতিবার মহিপাল অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আবদুল মোতালেব সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন।ফেনী পল্লীবিদ্যুৎ সমিতি সূত্র জানায়, সকালে আবদুল মোতালেবের সভাপতিত্বে মহিপালস্থ কার্যালয় চত্বরে সমিতির সাধারণ সভা শুরু হয়। এতে বক্তব্য দেন ঢাকাস্থ পল্লীবিদ্যুৎ বোর্ডের উপপরিচালক মতিউর রহমান, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী সাইরুল ইসলাম। সাধারণ সভা শেষে সমিতির পরিচালকেরা সভাপতি পদে আবদুল মোতালেব, সহসভাপতি পদে সোয়েমা সুলতানা, সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াছ চৌধুরী ও কোষাধ্যক্ষ পদে মো. তাজলের রহমানকে নির্বাচিত করেন।সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ফেনী জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান নিজেও সংগীত পরিবেশন করেন।