‘কথা বলতে পারে, এমন একটি কুকুর বিক্রয় হবে’—এমনি বিজ্ঞাপন দেখে এক বাড়িতে হাজির হলেন করিম সাহেব। গিয়েই দেখা হলো কুকুরটির সঙ্গে।করিম সাহেব: তুমি কথা বলতে পারো?কুকুর: অবশ্যই!বিস্ময়ে হতবাক হলেন করিম সাহেব। ‘কী আশ্চর্য’!কুকুর: দীর্ঘদিন আমি রাশিয়ান সেনাবাহিনীতে গুপ্তচর হিসেবে কাজ করেছি। ইন্টারপোলের সঙ্গেও আমার বেশ ভালো যোগাযোগ। আমি অত্যন্ত উঁচু বংশীয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক রাজনীতিতে আমার দাদার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেই আমাকে কি না আমার মালিক মাত্র ১০০০ টাকায় বিক্রি করে দিতে চাইছে, আফসোস!কুকুরের মালিকের কাছে গেলেন করিম সাহেব। ‘এত চমৎকার একটা কুকুর আপনি বিক্রি করে দিতে চাইছেন! কেন?’কুকুরের মালিক: করবই তো। ব্যাটা এক নম্বর মিথ্যুক!বনের ভেতর পথ চলতে চলতে শিয়াল দেখল, বিরাট ধুমধাম করে কারও বিয়ে হচ্ছে।‘কার বিয়ে হচ্ছে গো?’ এক ইঁদুরকে সামনে পেয়ে প্রশ্ন করল শিয়াল।ইঁদুর: আমার এক বন্ধুর।বিয়েবাড়ি ঘুরে এসে শিয়াল ইঁদুরকে বলল, ‘তোমার বন্ধু কোথায়? এ তো দেখছি বনের রাজা সিংহের বিয়ে হচ্ছে!’ইঁদুর: হাহ! বিয়ের আগে আমিও সিংহ ছিলাম!নচ্ছার এক কাকাতুয়াকে নিয়ে ভারি বিপাকে পড়েছেন কাকাতুয়ার মালিক। একে তো কাকাতুয়াটা বাচাল, তার ওপর কাকাতুয়ার মুখে দিনরাত গালির ফুলকি ছোটে। ধরতে গেলেই ঠোকরাতে আসে। নানা রকম শাস্তি দেওয়া হলো তাকে। বাথরুমে বন্দী করে রাখা হলো, খাওয়া বন্ধ করে দেওয়া হলো—তবু সে ভদ্র হয় না। রেগেমেগে কাকাতুয়াটাকে ফ্রিজে ভরে রাখলেন মালিক।কিছুক্ষণ পর ফ্রিজ খুলতেই হাতজোড় (পড়ুন পাখাজোড়) করল কাকাতুয়া। ‘ক্ষমা চাইছি মালিক, আর দুষ্টুমি করব না’। সন্তুষ্ট হলেন মালিক।ফ্রিজ থেকে তাকে বের করতেই বিগলিত হাসি হেসে প্রশ্ন করল কাকাতুয়া, ‘যা হোক, ফ্রিজের ভেতরে রাখা মুরগিটা কী অপরাধ করেছিল, জানতে পারি?’মানসিক ডাক্তারের কাছে গেছেন এক রোগী।ডাক্তার: কী সমস্যা আপনার?রোগী: আমার নিজেকে একটা মুরগি মনে হয়।ডাক্তার: কবে থেকে আপনার এ সমস্যা?রোগী: যখন আমি ডিম ছিলাম, তখন থেকেই!জ্যোতিষীর কাছে গেছে ব্যাঙ। জ্যোতিষী: খুব শিগগিরই তোমার একটা সুন্দরী মেয়ের সঙ্গে দেখা হবে। সে তোমার ব্যাপারে সবকিছু জানবে।ব্যাঙ: সত্যি! তার সঙ্গে আমার কোথায় দেখা হবে? নিশ্চয়ই কোনো পার্টিতে!জ্যোতিষী: না। মেয়েটির জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে!তিন ইঁদুর নিজেদের বীরত্বের গল্প করছে। প্রথম ইঁদুর: জানিস, সেদিন আমি এক বোতল ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেছি, অথচ আমার কিছুই হয়নি।দ্বিতীয় ইঁদুর: কিছুদিন আগে আমি একটা ফাঁদে আটকা পড়ে গেছিলাম। ফাঁদটা ভেঙে বেরিয়ে এসেছি।তৃতীয় ইঁদুর: তোরা গল্প কর, আমি আজ উঠি। বাড়ি ফিরে আবার পোষা বিড়ালটাকে খাবার দিতে হবে।গাছের মগডালে উঠে বারবার লাফিয়ে পড়ছে একটা মুরগির ছানা। বোঝা যাচ্ছে, সে উড়তে চেষ্টা করছে।পাশের গাছে বসে দৃশ্যটি দেখছে এক কাক দম্পতি।স্ত্রী কাক: আমার মনে হয় ওকে জানিয়ে দেওয়ার সময় হয়েছে, আমরা ওকে দত্তক নিয়েছিলাম!সংগ্রহ: মো. সাইফুল্লাহ