পশ্চিম উজানটিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার পশ্চিম উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গত সোমবার গঠন করা হয়েছে। এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য রেজাউল করিম চৌধুরী, আমাতুর রহিম, আকতার উদ্দিন, হালেছা বেগম, শাহিদা আকতার, জসিম উদ্দিন, এম এ ছত্তার ও শিহাবুল ইসলাম। পদাধিকারবলে কমিটির সদস্যসচিব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।