পশ্চিম কৈয়ারবিলে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম কৈয়ারবিল ক্রীড়া একতা সংঘের উদ্যোগে আয়োজিত ‘অলিম্পিক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পিরষদ (ইউপি) মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় হামিদুল্লাহ সিকদার পাড়া ফুটবল একাদশ ও জিদ্দাবাজার ফুটবল একাদশ। ৪০ মিনিটের খেলায় পরপর দুই গোল করে এগিয়ে যায় হামিদুল্লাহ সিকদার পাড়া একাদশ। প্রাণপণ চেষ্টা চালিয়েও জিদ্দাবাজার ফুটবল একাদশ গোল শোধ করতে পারেনি।
খেলা শেষে আয়োজন করা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, আইনজীবী জাহেদ নেওয়াজ ও আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেন।
অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রিফ তুলে দেন।