পশ্চিম পাকিস্তানের শেষ রাজা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রন্থবিপণি বাতিঘর আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন পশ্চিম পাকিস্তানের শেষ রাজা বইয়ের লেখক প্রিয়জিৎ দেবসরকার
গ্রন্থবিপণি বাতিঘর আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দেন পশ্চিম পাকিস্তানের শেষ রাজা বইয়ের লেখক প্রিয়জিৎ দেবসরকার

পার্বত্য চট্টগ্রামের ইতিহাস সম্পর্কিত আলোচনায় একটা গুরুত্বপূর্ণ সংযোজন পশ্চিম পাকিস্তানের শেষ রাজা গ্রন্থটি। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে রাজা ত্রিদিব রায়ের নেতিবাচক ভূমিকা, স্বাধীনতার পর পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শন করে সেখানে থেকে যাওয়া, জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রের স্বীকৃতি প্রাপ্তির বিরুদ্ধে তাঁর অবস্থান গ্রহণসহ বাংলাদেশ ও পার্বত্য চট্টগ্রামের ইতিহাসের নানা প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি তার দ্বিধান্বিত চারিত্রিক বৈশিষ্ট্যও উঠে এসেছে এই বইয়ে। ২২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় গ্রন্থবিপণি কেন্দ্র বাতিঘরে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহার অনূদিত পশ্চিম পাকিস্তানের শেষ রাজা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন।
চাকমা রাজা ত্রিদিব রায়ের জীবনভিত্তিক বইটি ইংরেজি ভাষায় লিখেছেন লন্ডনপ্রবাসী ভারতীয় লেখক প্রিয়জিৎ দেবসরকার। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূল বইয়ের লেখক। বই নিয়ে আলোচনা করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, কবি আবুল মোমেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দিন ।
বইটি লেখার প্রেক্ষাপট তুলে ধরেন প্রিয়জিৎ দেবসরকার এবং অনুবাদ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন রইসুল হক বাহার।
প্রিয়জিৎ দেবসরকার বলেন, রাজা ত্রিদিব রায় যদিও পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের রাজা ছিলেন, তা সত্ত্বেও নিজেকে চিরকাল পশ্চিম পাকিস্তানি মনে করতেন। তিনি তাঁর শতবর্ষের রাজত্বের বিনিময়ে পাকিস্তানের রাষ্ট্রদূত এবং মন্ত্রী পদমর্যাদা নিয়ে আমৃত্যু সন্তুষ্ট থেকেছেন।মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।