পহরচাঁদা ছাত্রকল্যাণ সংসদের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ার বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনীতিক এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী বলেছেন, ‘শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী। নতুন নতুন জ্ঞান আহরণের মাধ্যমে গোটা জাতিকে আলো দেখাতে হবে তাঁদের। প্রত্যন্ত গ্রাম পহরচাঁদায় সেই আলোর মিছিলে নেতৃত্ব দিতে হবে তরুণদের।’ পহরচাঁদা ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১২ সেপ্টেম্বর পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যাপক নুর মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজসেবক সাহাবউদ্দিন, সাতকানিয়া মহিলা কলেজের শিক্ষক ও কবি রুহুল কাদের, প্রথম আলোর সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার ও নাঈম উদ্দিন খান। বক্তব্য দেন ছাবের মাহমুদ চিশতি, আলাউদ্দিন ও মোকতার আহমেদ। বিজ্ঞপ্তি।