পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও আবদুল কুদ্দুসের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী কমরউদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ টি এম জিয়াউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন প্রধান শিক্ষিকা মাসরুবা বেগম ও জালাল আহমেদ সিকদার। প্রধান অতিথি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। ওরাই একদিন এ দেশ পরিচালনায় হাল ধরবে। তাই মেধা বিকাশের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই।পহরচাঁদা উচ্চবিদ্যালয়: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পহরচাঁদা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমরউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরইতলী ইউপির চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক দলিল আহমদ, সেলিমউল্লাহ বাহাদুর ও আবদুল হামিদ। বিজ্ঞপ্তি।