পা যখন এক কুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি-দুটি-তিনটি নয়, গুনে গুনে ঠিক বিশখানা পা কোডির। এমনি এমনি তো কারও বিশটি পায়ের দরকার পড়ে না। তাহলে ঘটনাটা কী? কোডির বয়স যখন এক বছরেরও কম, ঠিক তখন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, কোডির দুই পায়ে বাসা ভয়াবহ এক ব্যাধির। পা দুটো কেটে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না তাঁদের। বাচ্চা বয়সেই পা হারিয়ে মোটেও মুষড়ে পড়েনি কোডি। এখন তার কৃত্রিম পা দিয়ে হাঁটাচলা তো অবশ্যই, সাঁতার কাটা, লাফঝাঁপ— সবকিছুতেই ওস্তাদ সে। শুধু নিজের কৃত্রিম পা দুটো সময়মতো বদলে নিতে হয় তার। সব কাজ তো আর একই পা দিয়ে হয় না। মাহমুদ ফাহাদ