পাঁ চ মি শা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস: (ধমকের সুরে) পেঁচা দেখেছ কখনো?কর্মচারী: (মাথা নিচু করে) না স্যার।বস: নিচের দিকে কী দেখছ? আমার দিকে দেখো!হন্তদন্ত হয়ে থানায় প্রবেশ করলেন এক ভদ্রমহিলা।ভদ্রমহিলা: ইন্সপেক্টর সাহেব, আমার স্বামী গতকাল আলু কিনতে বাজারে গিয়েছিল, এখনো ফিরে আসেনি! ইন্সপেক্টর: তো সমস্যা কী? আলু ছাড়া তরকারি রাঁধুন!ঝন্টু আর মন্টুর মধ্যে কথা হচ্ছে—ঝন্টু: কিরে মন্টু, তুই বিয়ে করছিস কবে?মন্টু: বিয়ে করার জন্য আমি একজন আদর্শ নারী খুঁজছি।ঝন্টু: এখনো তাহলে খুঁজে পাসনি?মন্টু: পেয়েছি।ঝন্টু: তাহলে সমস্যা কী?মন্টু: সমস্যা তো একটাই! সেও বিয়ে করার জন্য একজন আদর্শ পুরুষ খুঁজছে।সর্দারজির গাধাটা হারিয়ে গেছে।সর্দারজি হাঁফ ছেড়ে বললেন: ভাগ্যিস, গাধার পিঠে আমি ছিলাম না! থাকলে তো আমিও হারিয়ে যেতাম!হাবলু বেচারার মাথা ফেটে গেছে। সে বসে বসে কাঁদছে।হাবলুর এক বন্ধু: কিরে, কাঁদছিস কেন? আর তোর মাথাই বা ফাটল কী করে?হাবলু: আমি হাত দিয়ে আঘাত করে দেয়ালটা ভাঙতে চেষ্টা করছিলাম। এমন সময় মা এসে বলল, ‘গর্ধব! মাথাটাকে কাজে লাগা!’টোকন আর বাবলুর মধ্যে কথা হচ্ছে—টোকন: জানিস, ছোটবেলায় আমি একবার একটা ট্রাকের নিচে পড়ে গিয়েছিলাম!বাবলু: বলিস কী? তারপর কী হলো? তুই কি সে যাত্রায় বেঁচে গিয়েছিলি?টোকন: দূর! তুই যে কী বোকার মতো প্রশ্ন করিস! অত ছোটবেলার কথা কি এখন আর এত বিস্তারিত মনে আছে?!রাজু চিড়িয়াখানায় বেড়াতে গেছে। ঘুরতে ঘুরতে সে দেখতে পেল চিড়িয়াখানার এক কর্মচারী পথের পাশে বসে কাঁদছে।রাজু: কী হলো ভাই, কাঁদছেন কেন?কর্মচারী: চিড়িয়াখানার হাতিটা মারা গেছে।রাজু: আহা! হাতিটা বুঝি আপনার খুব প্রিয় ছিল?কর্মচারী: না। আমিই সে, যাকে হাতিটার জন্য কবর খুঁড়তে হবে!সংগ্রহ: মো. সাইফুল্লাহ