পাঁচ ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় অভিযান চালিয়ে পাঁচ ইটভাটা থেকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।ইটভাটাগুলো হচ্ছে যথাক্রমে আবদুস সালামের ফোরবিএম, রশিদ আহমদের এসবিএম, মো. আইয়ুবের এমএমবি, গুরা মিয়ার সিবিএম ও মো. মুছার এবিবি ইটভাটা। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর পুটিবিলার সংরক্ষিত বনাঞ্চলের পাশে গড়ে ওঠা দুই ইটভাটার কার্যক্রম বন্ধের নোটিশ দেন ৮ ফেব্রুয়ারি। ভাটাগুলো হলো জাহাঙ্গীর আলমের মালিকানাধীন শাহপীর ব্রিকস্ ও নাজিম উদ্দিনের এসএমবি ইটভাটা। ৯ ফেব্রুয়ারি লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন পদুয়া রেঞ্জ কর্মকর্তা নুরুল হুদাসহ লোহাগাড়া থানা পুলিশ। জানা যায়, এবিবি ইটভাটায় ৫০ হাজার টাকা এবং অন্য চার ভাটায় ৩০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় বনাঞ্চলের কাঠ পোড়ানোর অভিযোগে। এদিকে নোটিশ দেওয়া দুই ইটভাটার বিরুদ্ধে অভিযোগের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন রশিদ জানান।