৮ নভেম্বর সন্ধ্যায় নগরের সার্সন রোডের হাটখোলায় চট্টগ্রামের পাঁচ কবিকে নিয়ে আয়োজন করা হয় কবিতাসন্ধ্যা। অনুষ্ঠানে আমন্ত্রিত কবি ছিলেন রিজোয়ান মাহমুদ, আকতার হোসাইন, কামরুল হাসান বাদল, জিন্নাহ চৌধুরী ও ভাগ্যধন বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন আয়েশা হক শিমু। কবিদের কবিতা নিয়ে আলোচনা করেন ওমর কায়সার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাটখোলার স্বত্বাধিকারী কবি ইউসুফ মুহাম্মদ। এর পরই শুরু হয় কবিদের কবিতা নিয়ে আয়োজন। কবিদের পরিচিতি পাঠ করে শোনান শ্রাবণী দাশ গুপ্তা। শুরুতে কবি রিজোয়ান মাহমুদের কবিতা পাঠ করেন বৃষ্টি। বৃষ্টির আবৃত্তির পর রিজোয়ান মাহমুদ স্বকণ্ঠে তাঁর কবিতা পাঠ করে শোনান।
আকতার হোসাইনের কবিতা থেকে আবৃত্তি করেন শুক্লা ভট্টাচার্য। এরপর নিজের লেখা পাঠ করে শোনান তিনি। আকতার হোসাইনের পর কামরুল হাসান বাদলের কবিতা পাঠ করেন নির্বাচিত আবৃত্তি শিল্পী মুজাহিদ, জিন্নাহ চৌধুরীর কবিতা আবৃত্তি করেন তামান্না আর ভাগ্যধন বড়ুয়ার কবিতা আবৃত্তি করেন নির্বাচিত আবৃত্তি শিল্পী সেঁজুতি। কবিতা পাঠ শেষে পাঁচ কবির কবিতা নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও কবি ওমর কায়সার।