প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজান সর্বজনীন রাস উদ্যাপন পরিষদ আয়োজিত পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাসলীলা মহোৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। উপজেলার সুলতানপুরে অবস্থিত রাসবিহারী ধামে এ মহোৎসব অনুষ্ঠিত হয়। পাঁচ দিনব্যাপী মহোৎসবের আয়োজনে ছিল আলোচনা সভা, ধর্মীয় সভা, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।গত মঙ্গলবার এ উৎসব উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। পরিষদের সভাপতি আইনজীবী সমীর দাশ গুপ্তের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল পালিত প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অনুপম দাশ গুপ্ত। বিজ্ঞপ্তি।