পাঁচ দিনের প্রযুক্তি মেলা শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিসিএস ডিজিটাল এক্সপো চট্টগ্রাম—২০১২’ শীর্ষক পাঁচ দিনের প্রযুক্তি মেলা শেষ হচ্ছে আজ রাত আটটায়। মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) চট্টগ্রাম শাখা। ‘সবক্ষেত্রে প্রযুক্তি দেশ ও দশের উন্নতি’—এ স্লোগানে গত বুধবার থেকে এ মেলা শুরু হয়েছে নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম মিলনায়তনে। মেলার শেষ দিনে আজ বিক্রীত টিকিটের ওপর র‌্যাফল ড্র অনুষ্ঠিত হবে।মেলায় গত কয়েক দিনে ভালো সাড়া পেয়েছেন বলে জানান বিসিএস ডিজিটাল এক্সপোর আহ্বায়ক মুহম্মদ কামরুল হাসান সিদ্দিকী। প্রথম আলোকে তিনি বলেন, ‘কম্পিউটার সমিতি চট্টগ্রামের আয়োজনে প্রথমবারের মতো একটি বড় মাপের প্রযুক্তি মেলা চলছে। ছোটখাটো ভুলত্রুটি বাদ দিলে এ কয় দিনে ক্রেতা-দর্শনার্থীর বিপুল সমাগম এবং প্রযুক্তিপণ্য বিপণন আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে গেছে।’মেলায় ২৬টি প্রযুক্তিপণ্য বিপণন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ৫০টি স্টল এবং ছয়টি প্যাভেলিয়ন রয়েছে। এগুলোতে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারপণ্য, নেটওয়ার্ক ও ডেটা কমিউনিকেশন, টেলিকমপণ্য, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, পামটপ ইত্যাদির উন্নত ও হালনাগাদ সংস্করণ পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রদর্শক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে রয়েছে কুইজ প্রতিযোগিতা ও প্রযুক্তিপণ্য প্রদর্শনী। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে। নিজস্ব প্রতিবেদক।