পাঁচ বছরে দ্বিগুণ উন্নয়ন করেছেন মনজুর আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কালাম আযাদ
আবুল কালাম আযাদ

প্রথম আলো: আপনারা কেন আবার মোহাম্মদ মন‌জুর আলমকে প্রার্থী ঘোষণা করেছেন?
আবুল কালাম আযাদ: মন‌জুর আলম আগের ১৫ বছরের তুলনায় তাঁর পাঁচ বছরের মেয়াদে নগরের দ্বিগুণ উন্নয়ন কাজ করেছেন। এসব উন্নয়নকাজের ধারাবাহিকতা রক্ষার জন্য তাঁকে আবার মেয়র নির্বাচিত করা দরকার। সেই কারণে তাঁকে আমরা প্রার্থী ঘোষণা করেছি।
প্রথম আলো: মেয়র হিসেবে মন‌জুর আলমের কোনো ব্যর্থতা চোখে পড়েছে কী?
আবুল কালাম আযাদ: মানুষ সব সময় শতভাগ সফল হয় না। তাঁরও কিছু কাজ অসমাপ্ত থাকতে পারে। সেই অসমাপ্ত কাজ শেষ করার জন্য আমরা তাঁকে আবার মনোনয়ন দিয়েছি। বিশেষ করে বাকলিয়া-বহদ্দারহাট অঞ্চলে জলাবদ্ধতা নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে একটি নতুন খাল খননের জন্য সরকারের কাছে অর্থ চেয়ে তিনি অনেক আগেই প্রস্তাব পাঠিয়েছিলেন। সরকার দেরিতে হলেও নতুন খাল খননের জন্য অর্থ বরাদ্দ দিচ্ছে। খালটি কাটা হলে নগরে জলাবদ্ধতা থাকবে না বলে আমাদের বিশ্বাস। তবে এটাও সত্য, মন‌জুর আলম সিটি করপোরেশনকে দলবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রেখেছিলেন।
ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত বিনয়ী, দানশীল ও সৎ। মন‌জুরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ কিংবা ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তাঁর শত্রুরাও করতে পারবেন না।