পাঁচ লাখ টাকার অ্যাপ
যুগটাই যেন এখন স্মার্টফোনের। দৈনন্দিন জীবনের প্রতিটি মূহূর্তের নানা কাজ করা যায় স্মার্টফোনের অ্যাপলিকেশন বা অ্যাপ দিয়ে। তথ্যপ্রযুক্তির দুনিয়ায় এখন অ্যাপ তৈরি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রোগ্রামারদের মধ্যে। বাংলাদেশে তরুণ প্রোগ্রামাররাও অ্যাপ তৈরি করছেন বেশ জোরেশোরেই।আর এই অ্যাপ বানিয়েই পাঁচ লাখ টাকা জিতে নিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুই শিক্ষার্থী সাকিবুল আলম ও রাকিবুল আলম। তাঁদের তৈরি কোর্স মেট অ্যাপটি প্রথম পুরস্কার পেয়েছে এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) আয়োহিক অ্যাপ তৈরির প্রতিযোগিতায়য়। দ্বিতীয় পুরস্কার দুই লাখ টাকা জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীদের লজিক স্পিনার্স দলের তৈরি ‘ফাইন্ড ফর মি’ অ্যাপলিকেশনটি। আর তৃতীয় পুরস্কার এক লাখ টাকা জিতেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসআইট) শিক্ষার্থীদের তৈরি ‘সেভ লাইফ’ অ্যাপ। পুরস্কার বিজয়ী তিনটি অ্যাপ নিয়ে এ আয়োজন। পড়াশোনার হিসাব রাখতে কোর্স মেটবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে কোর্স মেট স্মার্টফোন অ্যাপলিকেশনটি। ২.৯৪ মেগাবাইট আকারের এই অ্যাপলিকেশনটি তৈরি করেছে সাকিবুল আলম ও রকিবুল আলমের দল ডালভিক কোডার্স। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার নানা বিষয় যেমন অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল, সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা, ল্যাব টেস্টের তারিখ, বিভিন্ন কোর্সের পাঠক্রম মনে রাখতে রাখতে হিমশিম খেতে হয় শিক্ষার্থীদের।সাকিব জানান, শিক্ষার্থীরা যেন সহজেই স্মার্টফোনের মাধ্যমে পড়াশোনার নানা তথ্য মুঠোফোনে সংরক্ষণ করতে পারে, সে জন্যই এমন একটি অ্যাপলিকেশন তৈরি করার চিন্তা আসে। কোর্স মেট অ্যাপটি দিয়ে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনে পড়াশোনার যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখা যায়। পরীক্ষার সময়সূচি, সিলেবাস, শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার নম্বরটিও পর্যন্ত অ্যাপলিকেশনটি সংরক্ষণ করা যায়। এই অ্যাপসটির মাধ্যমে সহজেই ক্লাসের বিভিন্ন তথ্য সহপাঠীদের সঙ্গে শেয়ার করার সুবিধাও আছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এই অ্যাপটি।হারিয়ে গেলে খুঁজে দেবে ফাইন্ড ফর মিনতুন কোনো শহরে এসে হারিয়ে গেলে বা বিপদে পড়লে কাছের থানা, হাসপাতালের যোগাযোগের নম্বর খুঁজে দিতেই তৈরি করা হয়েছে ফাইন্ড ফর মি অ্যাপলিকেশনটি। এই অ্যাপের মাধ্যমে কল বা খুদে বার্তা প্রেরণের মাধ্যমে মূল পাতাতে বুকমার্ক করে হাসপাতাল বা থানার নম্বর রাখা যাবে। ফলে এক ক্লিকেই যোগাযোগ করা যায়। খুদেবার্তার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বার্তা প্রদানকারীর জিপিএস অবস্থান দেখা যায়। যার কারণে হারিয়ে গেলে আপনাকে সহজেই খুঁজে বের করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় ও এআইইউবির শিক্ষার্থীদের দল ‘লজিক স্পিনার্স’ তৈরি করেছে ‘ফাইন্ড ফর মি’ অ্যাপলিকেশনটি। এ দলে আছেন মফিজুল ইসলাম, আনিক ইসলাম, আরিফা আক্তার ও সাখাওয়াত হোসেন। অ্যাপটির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে সাখাওয়াত জানান, ব্যবহারকারী শুধু থানা বা হাসপাতাল নয়, আশপাশের এটিএম বুথ, রেস্টুরেন্ট, ফায়ার স্টেশন, গ্যাস স্টেশনের সঙ্গে নিমেষেই যোগাযোগ করতে পারবে অ্যাপসটি দিয়ে। এসব জায়গার কাছে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপসটি জানিয়ে দেবে। মুঠোফোনের মানচিত্রে দেখিয়ে দেবে আপনার প্রত্যাশিত জায়গাটিকে। অ্যাপটির বিশেষ একটি দিক হলো, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গার বর্ণনা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দেওয়া হয়েছে, যার ফলে বিদেশি পর্যটকদের বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরতে স্মার্টফোনের মাধ্যমে তথ্য পেতে সুবিধা হবে। এ অ্যাপটি প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে। রক্তদাতার সন্ধানে সেভ লাইফবিপদে রক্ত প্রয়োজন এমন সময় আমাদের বেশ কষ্ট করে রক্তদাতাকে খুঁজে বের করতে হয়। রক্তদাতার সন্ধান কতটা কঠিন কাজ, তা ভুক্তভোগী যারা, শুধু তারাই জানে। রোগীদের জন্য খুব সহজেই রক্তদাতার সন্ধান পাওয়ার জন্য একটি অ্যাপলিকেশন হলো সেভ লাইফ। ৬২০ কিলোবাইট আকারের এই অ্যাপলিকেশনটির নির্মাতা মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ও কাজী মুনশিমুন নবীর দ্য এইম দল। সেভ লাইফ সম্পর্কে ইশতিয়াক জানান, খুব সহজেই যেন স্মার্টফোনের মাধ্যমে রক্তদাতার সন্ধান পাওয়া যায়, সে জন্যই এই অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে। এই অ্যাপলিকেশন মানচিত্রের মতো কাজ করবে। রক্তদাতা কোন এলাকায় অবস্থান করছে, তা খুব সহজেই জানিয়ে দেবে অ্যাপসটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা রক্তদাতার জন্য অনুসন্ধান করলে, অ্যাপসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের রক্তদাতার সঙ্গে যোগাযোগের ঠিকানা সন্ধান করে ম্যাপের মাধ্যমে তার পরিচয় জানিয়ে দেবে। অ্যাপ তৈরির প্রতিযোগিতায় সেভ লাইফ দ্বিতীয় রানারআপ স্থান লাভ করে।দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গত বছরের নভেম্বর মাসে শুরু হয় এই প্রতিযোগিতা। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ২০০টি প্রকল্প জমা পড়ে। চূড়ান্ত পর্বের সেরা ১৫টি প্রকল্প থেকে নির্বাচিত করা হয় সেরা তিনটি অ্যাপলিকেশন।একনজরে ফাইন্ড ফর মিনির্মাতা দল: লজিক স্পিনার্সঅপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ২.২ বা আরও উন্নত সংস্করণআকার: ২.৫ মেগাবাইটনির্মাতা: মফিজুল ইসলাম, আনিক ইসলাম, আরিফা আক্তার ও সাখাওয়াত হোসেনএকনজরে কোর্স মেটনির্মাতা দল: ডালভিক কোডার্সঅপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ২.২ বা আরও উন্নত সংস্করণআকার: ২.৯৪ মেগাবাইটনির্মাতা: সাকিবুল আলম ও রাকিবুল আলমএকনজরে সেভ লাইফনির্মাতা দল: দ্য এইমঅপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ২.২ বা আরও উন্নত সংস্করণআকার: ৬২০ কিলোবাইটনির্মাতা: ইশতিয়াক আহমেদ ও কাজী মুনশিমুন নবী