পাঁচমিশালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামগরুড়ের ছানাদের হাসতে মানা ছিল। কিন্তু আমাদের অর্থাৎ মনুষ্য জাতির জন্য হাসতে মানা নেই মোটেও। আর হাসির উপাদানও যে আমাদের চারপাশে আছে ছড়িয়ে ছিটিয়ে। একটু অন্য দৃষ্টিতে দেখলেই তুচ্ছ কোনো বিষয়ও হয়ে উঠতে পারে বেদম হাসির উত্স। তেমনই কিছু পাঁচমিশালি বিষয় নিয়ে এবারের আয়োজন। ক্লাসে শিক্ষক বিল্টুকে বললেন, আচ্ছা বিল্টু, তোকে যদি একটি সিংহ মারতে বলা হয়, তাহলে তুই কীভাবে মারবি? বেশ অনেকক্ষণ চিন্তা করে বিল্টু জবাব দিল, ‘স্যার, সিংহ মারার একটা সহজ বুদ্ধি পেয়েছি।’ শিক্ষক বললেন, ‘তা কী সে বুদ্ধি?’ বিল্টু বলল, ‘আগে আমি বিষ খেয়ে নেব। তারপর সিংহের সামনে শুয়ে পড়ব। সিংহ তো আমাকে খাবে, আর সঙ্গে সঙ্গে মারা পড়বে, ব্যস।’রাতের বেলায় খাবার না খেয়ে সঞ্জু টিউব লাইটের নিচে গিয়ে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। টিউবলাইটের নিচে অনেকক্ষণ সঞ্জুর দাঁড়িয়ে থাকা দেখে তাঁর স্ত্রী অবাক হয়ে বলল, ‘কী ব্যাপার! তুমি লাইটের নিচে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছ কেন!’‘আর বোলো না। ডাক্তারের কাছে গিয়েছিলাম। তিনি রাতের বেলায় লাইট (হালকা) খাবার খেতে বলেছেন। কিন্তু প্রায় এক ঘণ্টা হয়ে যাচ্ছে লাইটের নিচে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছি, পেট তো ভরছে না!’—সঞ্জুর জবাব।হাবলু ও ট্যাক্সি ড্রাইভারের মধ্যে কথোপকথন—ট্যাক্সি ড্রাইভার: স্যার, ট্যাক্সির পেট্রল শেষ হয়ে গেছে। গাড়ি আর সামনে যাবে না। এখানেই নেমে পড়ুন।হাবলু: এত ফাঁকি মারার ধান্ধা করো কেন? গাড়ি সামনে যাবে না, তাহলে পেছনে নিয়ে যাও। আমাকে যেখান থেকে উঠিয়েছ, সেখানে দিয়ে এসো।এক দোকানে আগুন লেগেছে। এটা দেখে গাবলু চিন্তা করল, দোকানের ভেতর আটকে পড়াদের উদ্ধার করতে হবে। যেই ভাবা সেই কাজ। গাবলু সোজা আগুন পেরিয়ে দোকানের ভেতর ঢুকে ছয়জনকে বাইরে বের করে আনল। কিছুক্ষণ পর পুলিশ এসে গাবলুকে ধরে নিয়ে গেল। পরে তার বন্ধু থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করল, ‘গাবলু তো আগুন থেকে মানুষকে উদ্ধার করেছে। সে তো কোনো অপরাধ করেনি।’ কথা শুনে পুলিশ রেগে টং, ‘অপরাধ করেনি মানে? সে যাদের দোকান থেকে বাইরে নিয়ে এসেছে, সবাই ফায়ার সার্ভিসের কর্মী।’পটলা তার ছেলের সঙ্গে কথা বলছে—ছেলে: বাবা, এলাকার লোকজন চাঁদা চাইতে এসেছে।পটলা: কিসের চাঁদা?ছেলে: সুইমিংপুল বানাবে, তার চাঁদা।পটলা: ঠিক আছে, ওদের এক ঘটি পানি দিয়ে দে।ট্রেন থেকে নেমে পল্টু তাঁর বন্ধু রাজনের সঙ্গে কথা বলছে—পল্টু: জানিস, সারা রাত ট্রেনে ঘুমোতে পারিনি।রাজন: কেন, সমস্যা কী ছিল?পল্টু: আর বলিস না। আমার সিট ছিল ওপরের বাংকারে।রাজন: তা কারও সঙ্গে তো বদল করে নিচের বাংকারে আসতে পারতি!পল্টু: আরে বোকা, কেবিনে তো আমি একাই ছিলাম। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে কেউ এলে তার সঙ্গে বাংকার বদলাব। কিন্তু সারা রাত আর কেউ আসেনি।ক্যাবলার দ্রুত গাছে ওঠা দেখে নিচ থেকে এক বন্ধু তাকে জিজ্ঞেস করল, ‘কী রে ক্যাবলা, তুই গাছের ওপর কী করিস?’ ক্যাবলা বলল, ‘আপেল খেতে এসেছি।’ এ কথা শুনে বন্ধুটি হাসতে হাসতে বলল, উঠেছিস আমগাছে আর বলছিস কিনা আপেল খাবি!’‘আরে বোকা এতে দাঁত বের করে হাসার কী আছে? আমি তো দুটো আপেল পকেটে নিয়েই গাছে উঠেছি’—ক্যাবলার জবাব।কৌতুক সংগ্রহ: আবু হেনাকার্টুন: মাহফুজ রহমান