রামগরুরের ছানাদের হাসতে মানা ছিল। কিন্তু আমাদের অর্থাৎ, মনুষ্য জাতির জন্য হাসতে মানা নেই মোটেও। আর হাসির উপাদানও যে আমাদের চারপাশে আছে ছড়িয়ে-ছিটিয়ে। একটু অন্য দৃষ্টিতে দেখলেই তুচ্ছ কোনো বিষয়ও হয়ে উঠতে পারে বেদম হাসির উৎস। তেমনই কিছু পাঁচমিশালি বিষয় নিয়ে এবারের আয়োজন।বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—বাবা: পরীক্ষায় এবার তুমি পাস-ফেল যাই করো না কেন, তোমাকে একটা সাইকেল কিনে দেব।ছেলে: বাবা, তুমি খুব ভালো। তা কোন সাইকেল কিনে দেবে তুমি?বাবা: পাস করলে কলেজে যাওয়ার জন্য নতুন রেঞ্জার সাইকেল কিনে দেব।ছেলে: আর যদি ফেল করি?বাবা: তাহলে ভাঙাচোরা একটি সাইকেল কিনে দেব।ছেলে: কেন?বাবা: বাজারে ঘুরে ঘুরে যাতে তুমি দুধ বিক্রি করতে পারো।রঞ্জু ও হাবলুর মধ্যে কথা হচ্ছে—রঞ্জু: জানিস, আজ স্কুলে আসতে আমি পাঁচ টাকা বাঁচিয়েছি।হাবলু: কীভাবে?রঞ্জু: আজ বাসের একদম পেছনে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে এসেছি। বাসের সুপারভাইজার টেরই পায়নি। আর যদি বাসের ভেতরে উঠে বসতাম, তাহলে পাক্কা পাঁচ টাকা দিয়ে দিতে হতো।হাবলু: ইশশ, তুই যা গাধা না!রঞ্জু: পাঁচ টাকা বাঁচালাম, এতে গাধা বলার কী আছে?হাবলু: আরে ব্যাটা, বাসের পেছনে না দাঁড়িয়ে যদি সিএনজির পেছনে দাঁড়িয়ে আসতি, তাহলে কত টাকা বাঁচত বল একবার। একদম ১০০ টাকা বেঁচে যেত তোর। তুই গাধা না তো কী!মোখলেসের গাধা হারিয়ে গেছে। গাধা হারানোর পর থেকেই মোখলেস কান্নাকাটি শুরু করে দিয়েছে। মোখলেসের কান্নাকাটি দেখে তার বন্ধু মোহন বলল, ‘কী রে মোখলেস, গাধা হারিয়ে যাওয়ায় এভাবে কাঁদতে হয় নাকি! আর গাধা না খুঁজে কান্নাকাটি করলে কি তোর গাধা ফিরে আসবে!’ মোখলেস চোখ মুছতে মুছতে জবাব দিল, ‘আরে আমি তো কান্নাকাটি করে শুকরিয়া আদায় করছি। ভাগ্যিস, আমি গাধার পিঠে সওয়ার ছিলাম না!’ মোহন বলল, ‘কেন, শুকরিয়া করার কী আছে, আর গাধার পিঠে থাকলেই বা কী হতো?’ ‘আরে বোকা, গাধার পিঠে থাকলে তো আমি নিজেও গাধার সঙ্গে লাপাত্তা হয়ে যেতাম।’বিশালদেহী এক লোক দর্জির দোকানে গিয়ে কাপড় বের করে দিয়ে দর্জিকে শেরওয়ানি বানানোর জন্য মাপ নিতে বলল। দর্জি মাপ নিয়ে বলল, ‘ভাই, এই শেরওয়ানি সেলাই করতে কিন্তু ২০০ টাকা লাগবে।’ বিশালদেহী বলল, ‘কিন্তু আপনি সাইনবোর্ডে যে লিখে রেখেছেন শেরওয়ানি সেলাই ১০০ টাকা। আমার কাছে ২০০ টাকা চাচ্ছেন কেন? আমাকে বোকা পেয়েছেন নাকি!’ দর্জি গায়ের ঘাম মুছতে মুছতে বলল, ‘সাইনবোর্ডে আপনি ঠিকই দেখেছেন। শেরওয়ানি সেলাই করতে খরচ ১০০ টাকাই। কিন্তু একটা শামিয়ানা সেলাইয়ের জন্য আমরা ২০০ টাকা নিই। আপনার যে মাপ নিয়েছি, এই মাপে তো আমরা শামিয়ানা সেলাই করি, ভাই।’বাবা-ছেলের মধ্যে কথা হচ্ছে—ছেলে: আমাকে একটা হারমোনিয়াম কিনে দাও না, বাবা।বাবা: দিতে পারি, তবে এক শর্তে।ছেলে: কী শর্ত।বাবা: তোমাকে ওয়াদা করতে হবে যে তুমি হারমোনিয়াম নিয়ে আমাকে কোনো রকম বিরক্ত করতে পারবে না।ছেলে: একদম বিরক্ত করব না, বাবা। সারা দিন আমি বাজাবই না। তুমি ঘুমিয়ে গেলেই আমি হারমোনিয়াম বাজাব।তিন বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পর ট্রাফিক তাদের থামিয়ে দিয়ে বলল, ‘একটি মোটরসাইকেলে তিনজন ওঠা আইনত অপরাধ, এটা আপনারা জানেন না?’ ‘জানি’, জবাব দিল একজন। ট্রাফিক রেগে বলল, ‘জানেন তো একটি মোটরসাইকেলে তিনজন উঠেছেন কেন?’ ‘জেনেশুনে অপরাধ করব না বলেই তো আমাদের একজনকে বাসায় রেখে আসতে যাচ্ছি, স্যার।’দূরের বস্তু দেখতে সমস্যা হওয়ায় রঞ্জু বাবার কাছে চশমা বানানোর বায়না ধরেছে। বাবা বললেন, ‘চোখে তোর সমস্যাটা কী, সেটা আগে খুলে বল?’ রঞ্জু বলল, ‘আমি দূরের বস্তু একদমই স্পষ্ট দেখতে পারি না, বাবা।’ এ কথা শুনে বাবা রঞ্জুর হাতটা ধরে একদম ঘরের বাইরে বের করে নিয়ে এলেন। এরপর আকাশের দিকে তাকিয়ে বাবা রঞ্জুকে বললেন, ‘দেখ তো, আকাশের একদম শেষ সীমানায় কী দেখা যায়?’ রঞ্জু জবাব দিল, ‘ওটা তো সূর্য, বাবা।’ বাবা রেগে বললেন, ‘ওই ফাজিল, আর কত দূরের জিনিস তুই দেখতে চাস, বল?’মকবুল হোটেল ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলছে—মকবুল: দয়া করে তাড়াতাড়ি ৫০৬ নম্বর কক্ষে চলে আসুন।হোটেল ম্যানেজার: কেন, সমস্যা কী?মকবুল: আমার স্ত্রী জানালা দিয়ে লাফ মেরে আত্মহত্যা করতে চাচ্ছে।হোটেল ম্যানেজার: আপনি স্বামী হয়ে কিছু করছেন না। আর আমি হোটেল ম্যানেজার হয়ে কী করতে পারি, বলুন?মকবুল: আরে ভাই, এখন কথা বলার সময় নয়। তাড়াতাড়ি চলে আসুন। কারণ, আমার স্ত্রী কিছুতেই জানালা খুলতে পারছে না। জানালাটা খুলে দিয়ে যান।সংগ্রহ: আবু হেনা