পাঁচমিশালি কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বাচ্চা রোগীকে চিকিৎসক মূত্র পরীক্ষার পরামর্শ দিলেন। নার্স বাচ্চাটিকে একটা টেস্টটিউব দিয়ে বললেন, যাও, টয়লেটে গিয়ে এটা ভর্তি করে আনো। বাচ্চাটি কিছুক্ষণ পর হাসি মুখে টয়লেট থেকে বেরিয়ে নার্সকে খালি টেস্টটিউবটি দিয়ে বলল, এটার দরকার পড়েনি। ভেতরে বড় একটা কমোড আছে। এক লোক হলে গেছে সিনেমা দেখতে। সামনের সিটে দুই মহিলা এত জোরে গল্প করছিল যে বেচারা কোনো সংলাপই শুনতে পাচ্ছিল না। শেষমেশ না পেরে মহিলা দুজনের দৃষ্টি আকর্ষণ করে বললেন, এই যে, আমি কিছু শুনতে পাচ্ছি না।‘শোনা উচিতও নয়। আমরা ব্যক্তিগত আলাপ করছি’। মহিলাদের একজন জবাব দিলেন।একটি মেয়ের সবেমাত্র বাগদান হয়েছে। তাঁর অফিসের এক বিবাহিত মহিলা এলেন তাঁকে উপদেশ দিতে।শোনো, বিয়ের পর প্রথম ১০ বছরই সবচেয়ে কঠিন। মহিলা বললেন, আপনার বিয়ে হয়েছে কত দিন?—১০ বছর।ছোট্ট রাতুলের শরীরটা খুব খারাপ। জ্বর, কাশি, ক্রমাগত বমি করছে। মা-বাবা তাকে নিয়ে ছুটলেন ডাক্তারখানায়। তাকে অনেক পরীক্ষার পর চিকিৎসক জিজ্ঞেস করলেন, বাবু তোমার সবচেয়ে বড় সমস্যাটা কী?রাতুল অনেক ভেবেচিন্তে উত্তর দিল, আমার ছোট বোন। পিচ্চি রিপা এসেছে তার এক আত্মীয়ের বাসায় জন্মদিনের পার্টিতে। এসে দেখে, বসার ঘরের দেয়ালে একটা হরিণের মাথা। রিপা করুণ দৃষ্টিতে মাথাটির দিকে তাকিয়ে ছিল। তাই দেখে তার বাবা তাকে বোঝালেন অনেকে শখের বশে শিকার করে।তা করুক। তাই বলে জন্মদিনের দিন এটাকে মারতে হবে? কাঁদো কাঁদো স্বরে বলল রিপা।অফিসের এক মহিলা তাঁর ছোট্ট ছেলেটিকে একদিন নিয়ে এলেন অফিসে? ছেলেটি হঠাৎ তার মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা, কিছু টাকা দেবেন?কী করবে, সোনা?সিগারেট খাব।কী বললি? রেগে গিয়ে বললেন মহিলা।বলেছি, তুমি কত সুন্দর। একদম নায়িকা কাজলের মতো।মহিলাটি তাঁর ব্যাগ খুলে ছেলের হাতে ২০ টাকার একটা নোট গুঁজে দিলেন।পাঁচ ফুট লম্বা একটি ছেলে গেছে পাত্রী দেখতে। পাত্রীর বাবা ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কতটুকু লম্বা?পাঁচ ফুট ১০ ইঞ্চি।ছেলের মা পাশেই বসেছিলেন। তিনি ছেলেকে বললেন, চুপ কর বাপ, এটা ফেসবুক নয়। ৮২ বছরের এক বৃদ্ধ এসেছেন তাঁর প্রথম পাসপোর্ট করাতে। কিন্তু বেচারা তাঁর জন্মতারিখ জানেন না। পাসপোর্ট এজেন্ট তাঁকে আশ্বস্ত করে বললেন, কোনো সমস্যা নেই। যে চিকিৎসকের হাতে আপনার জন্ম হয়েছিল, তাঁর কাছ থেকে শুধু একটা সার্টিফিকেট নিয়ে আসুন।ওপেন এয়ার কনসার্ট চলাকালে আকাশে উড়তে থাকা কিছু পায়রা ব্যান্ডের গায়কের মাথায় প্রাকৃতিক কর্ম করে কনসার্ট ভণ্ডুল করে দিল। সিএনএন গেল ঘটনাস্থল পরিদর্শনে।সিএনএন: মোট কতগুলো পায়রা ছিল?গায়ক: আমি কি পাগল? আমি কোন সাহসে উপরে তাকাতাম? একটি রেস্তোরাঁর বেয়ারা মারা যাওয়ার পর রেস্তোরাঁর বাইরে একটি সাইনবোর্ড দেখা গেল। সেটিতে লেখা, জনি, তুমি শান্তিতে ঘুমাও। আমরা তোমাকে অনেক মিস করছি। নতুন বেয়ারা আবশ্যক।সেদিন একটি সরু রাস্তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল একজন। হঠাৎ বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি এসে আরেকটু হলেই ধাক্কা মেরে দিচ্ছিল। সরি, আমি গাধাদের জন্য গাড়ি ঘোরাই না।নিজে ভুল করেও উদ্ধত ভঙ্গিতে বলল গাড়ির ড্রাইভার।কিন্তু আমি নই। বলে গাড়ি পেছাল প্রথমজন। —সংগ্রহ: আলিয়া রিফাত