দুই বন্ধুতে কথা হচ্ছে—প্রথম বন্ধু: আমি আর আমার স্ত্রী জীবনের ২০টি বছর সুখী জীবনযাপন করেছি।দ্বিতীয় বন্ধু: তারপর?প্রথম বন্ধু: তারপর একদিন....আমাদের দুজনের দেখা হলো!স্বামী: ও গো শুনছ, একটু পর আমার একজন বন্ধু আসবে।স্ত্রী: গাধা, বোকার হদ্দ কোথাকার, করেছ কী? দেখো না ঘরের কী অবস্থা? ভাঙা ফুলদানি, কাচের প্লেট, ঝাড়ু ঘরজুড়ে সব ছড়িয়ে-ছিটিয়ে আছে।স্বামী: এই জন্যই তো ওকে আসতে বলেছি। গর্দভটা বিয়ে করার কথা ভাবছে!ডাক্তার: চিন্তার কিছু নেই। আপনার চাচার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, আসলে তা নয়।কিছুদিন পর রোগীর খবর নিতে ফোন করলেন ডাক্তার।ডাক্তার: কী অবস্থা আপনার চাচার? রোগীর আত্মীয়: খুবই খারাপ! উনি মনে করেন, উনি মারা গেছেন!রতন: কী করছ?তন্বী: এই তিন মাসের বাচ্চাটার কথা রেকর্ড করছি।রতন: কেন?তন্বী: ও বড় হলে জিজ্ঞেস করব, ও আসলে কী বোঝাতে চাইছিল!শিক্ষক: বলত ইমন, পরীক্ষার হলে উত্তরপত্রে সবার আগে কী লেখা উচিত?ইমন: ‘এই উত্তরপত্রে সমস্ত লেখা কাল্পনিক। কোনো বইয়ের সঙ্গে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়!’পরিচালক: এই দৃশ্যটার জন্য তোমাকে ৫০ ফুট ওপর থেকে একটা সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়তে হবে।নায়ক: কিন্তু আমি তো সাঁতার জানি না!পরিচালক: ভয় নেই, সুইমিং পুলে পানি থাকবে না!ছেলে: মা, আমার বন্ধুরা আজ বাসায় আসবে, আমার খেলনাগুলো লুকিয়ে রেখো।মা: কেন? তোর বন্ধুরা কি চোর? ছি, ছি, ছি, তুই আমার ছেলে হয়ে চোরদের সঙ্গে বন্ধুত্ব করেছিস?ছেলে: না, মা তুমি ভুল বুঝছ! ওরা চোর না! খেলনাগুলো আলমারিতে লুকিয়ে না রাখলে ওরা নিজেদের খেলনা চিনে ফেলবে!চিড়িয়াখানার প্রধান: রতন, তুমি বাঘের খাঁচার দরজায় তালা দাওনি?রতন: কী যে বলেন স্যার, কোন গর্দভ একটা বাঘ চুরি করতে আসবে!সংগ্রহ: মো. সাইফুল্লাহ